Antim Panghal: অন্তিম অনূর্ধ্ব ২০ বিভাগে কুস্তির বিশ্ব খেতাব ধরে রাখলেন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে অনন্য নজির
Antim Panghal: ইতিহাসে নাম লেখালেন ভারতীয় কুস্তিগীর অন্তিম পঙ্ঘল। অনূর্ধ্ব ২০ বিভাগের কুস্তিতে বিশ্ব খেতাব ধরে রাখলেন হরিয়ানার এই কুস্তিগীর। প্রথম ভারতীয় মহিলা হিসেবে পরপর দু-বার বিশ্ব খেতাব জিতে তিনি গড়লেন ঈর্ষণীয় নজির।
বিশ্ব কুস্তির আসরে ৫৩ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন অন্তিম। ফাইনালে তিনি হারালেন ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীকে।

হরিয়ানার হিসরের কুস্তিগীর অন্তিম ফাইনালে আগাগোড়া দাপট দেখালেন ইউক্রেনের মারিয়া ইয়েফ্রেমোভার বিরুদ্ধে। যার ফলে ছিনিয়ে নিলেন ৪-০ ব্যবধানে ঐতিহাসিক জয়। গোটা প্রতিযোগিতায় অন্তিম এতটাই দাপট নিয়ে খেলেছেন যে সমস্ত বাউট মিলিয়ে তাঁর প্রতিপক্ষরা মাত্র ২ পয়েন্ট আদায়ে সক্ষম হয়েছেন। অন্তিমের পাওয়ার ও স্ট্র্যাটেজিক মুভ তারিফ আদায় করেছে বিশেষজ্ঞদের কাছ থেকে।
U2⃣0⃣ World Wrestling🤼♂ Championships Update☑️
— SAI Media (@Media_SAI) August 18, 2023
🇮🇳's Reigning Junior World Champion & #TOPSAthlete @OlyAntim successfully defends her 🌍 title after beating 🇺🇦's Yefremova 4-0 to win🥇in Women's 🤼♀️ 53kg weight category
Many congratulations Antim 🥳👏👏 pic.twitter.com/PGl3fMpSVo
এবার কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল জর্ডনের আম্মানে। ফাইনালে প্রতিপক্ষকে এতটুকু জায়গা ছাড়েননি ভারতীয় কুস্তির উদীয়মান তারকা। ম্যাটের প্রতি সচেতন থেকে লেগ অ্যাটাক দিয়ে প্রতিপক্ষকে কুপোকাত করলেন অন্তিম। নড়াচড়ায় সপ্রতিভ ছিলেন, তাঁর ডাবল-লেগ অ্যাটাক প্রতিপক্ষের সমস্যা বাড়ায়। বাউটের শেষ লগ্নে লেগ-অ্যাটাক ও তারপরেই টেক-ডাউনের মাধ্যমে আরও ২ পয়েন্ট সংগ্রহ করেন অন্তিম।

গত বছর প্রথম ভারতীয় মহিলা হিসেবে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিলেন অন্তিম পঙ্ঘল। সিনিয়র সার্কিটেও তিনি দাপট দেখাচ্ছেন। ভিনেশ ফোগাটের হাঁটুতে আজই অস্ত্রোপচার হয়েছে। ভিনেশ এশিয়ান গেমস থেকে ছিটকে যাওয়ায় এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করবেন অন্তিম। বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের দল বাছতে ট্রায়াল হবে আগামী সপ্তাহে। সেখানেও অন্তিম অন্যতম ফেভারিট।
U2⃣0⃣ World 🤼♀️Wrestling Championships Update!
— SAI Media (@Media_SAI) August 18, 2023
3⃣rd 🥇for 🇮🇳🥳#KheloIndia athelete Savita wins 🥇in WW 62kg category.
With this, the powerhouse of energy Savita remains undefeated with 7🥇at the international forum 🥳
Many congratulations champ 🥳👏👏 pic.twitter.com/pfiARyOpe4
অনূর্ধ্ব ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৬২ কেজি বিভাগে সবিতা সোনা জিতেছেন। ৬৫ কেজি বিভাগে অন্তিম কুন্ডু রয়েছেন সোনা জয়ের লড়াইয়ে। ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রিনা, কাজাখস্তানের প্রতিপক্ষকে হারিয়েছেন ৯-৪ ব্যবধানে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications