টোকিও অলিম্পিকের গেমস ভিলেজে ভারতীয় শুটাররা, চূড়ান্ত প্রস্তুতি শুরুর দিন স্থির

টোকিও অলিম্পিকে অংশ নিতে পৌঁছে গেলেন ভারতীয় শুটাররা। এবার অলিম্পিক শুটিং থেকেও ভারত কয়েকটি পদক জয়ের প্রত্যাশা করছে। আজ ভোরে টোকিওতে পৌঁছানোর পর শুটাররা গেমস ভিলেজে নিজেদের ঘরে রয়েছেন। তবে ভারত থেকে টোকিওতে না পৌঁছানোয় কাউকে নিভৃতবাসে থাকতে হবে না। সোমবার থেকে সকলেই অনুশীলন শুরু করতে পারবেন। এ কথা জানিয়েছেন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সচিব রাজীব ভাটিয়া।

টোকিওতে ভারতীয় শুটাররা

টোকিওতে ভারতীয় শুটাররা

টোকিও অলিম্পিকে শুটিংয়ের ইভেন্টগুলি হবে টোকিওর উত্তর-পশ্চিমে সাইতামা এলাকার আসাকা শুটিং রেঞ্জে। ১৯৬৪ সালের অলিম্পিকেও এখানেই শুটিংয়ের ইভেন্টগুলি হয়েছিল। জানা গিয়েছে, রবিবার ভারতীয় শুটাররা একবার সেই শুটিং রেঞ্জ দেখতে যেতে পারেন। ইউরোপ থেকে টোকিওতে পৌঁছানোর জেট ল্যাগ কাটানোর জন্য পর্যাপ্ত বিশ্রাম নিয়ে সোমবার থেকে তাঁরা চূড়ান্ত প্রস্তুতি শুরু করতে পারেন।

বিদেশে প্রস্তুতি

বিদেশে প্রস্তুতি

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন থেকে শুরু হয়ে টানা ১০ দিন শুটিংয়ের বিভিন্ন ইভেন্ট হবে বলে স্থির রয়েছে। তবে দর্শকদের উপস্থিতি থাকছে না করোনা পরিস্থিতির কারণে। ভারত থেকে যাঁরা টোকিওতে যাচ্ছেন সরাসরি তাঁদের তিনদিন নিভৃতবাসে থাকতে হবে। কিন্তু ভারতীয় শুটাররা জাগরেব থেকে টোকিও গিয়েছেন। বিভিন্ন প্রতিযোগিতা ও অনুশীলনের জন্য সেখানে ৮০ দিন কাটিয়েছেন তাঁরা। শুধু স্কিট শুটার মৈরাজ আহমেদ খান ও অঙ্গদ বীর সিং ইতালিতে অলিম্পিকের প্রস্তুতি সেরেছেন। এই দুজন ভারতের পিস্তল ও রাইফেল দলের ১৩ শুটারের সঙ্গে মিলিত হয়েছেন আমস্টারডামে। জাগরেব থেকে টোকিওর বিমান ধরার জন্য আমস্টারডামে যেতে হয়েছিল ভারতীয় শুটারদের। সেখান থেকে সকলে টোকিও রওনা হন।

দারুণ ছন্দে

দারুণ ছন্দে

ভারতীয় শুটাররা মে মাসে ক্রোয়েশিয়া গিয়েছিলেন অলিম্পিকের প্রস্তুতি সারতে ভারতের করোনা পরিস্থিতির কথা ভেবেই। ওসিজেকে ২৯ মে থেকে ৬ জুন অবধি অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার পাশাপাশি অলিম্পিকের আগে শেষ বিশ্বকাপেও নেমেছিলেন ভারতীয় শুটাররা। ২২ জুন থেকে ৩ জুলাই অবধি হয় বিশ্বকাপ। টোকিও অলিম্পিকে এবারই প্রথম সবচেয়ে বেশি ভারতীয় শুটার অংশ নেন। মোট ১৫ জন শুটার বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন। ভারতীয় দলে আটজন রাইফেল, পাঁচজন পিস্তল ও দুজন স্কিট শুটার রয়েছেন। করোনা পরিস্থিতির আগে অবধি ভারতীয় শুটাররা বিশ্বের বিভিন্ন ইভেন্টে দাপটও দেখিয়েছেন। ২০১৯ সালে চারটি আইএসএসএফ বিশ্বকাপে শীর্ষে ছিলেন ভারতীয় শুটাররা। ২১টি সোনা-সহ ৩০টি পদক জিতেছিলেন তাঁরা বিশ্বকাপ ফাইনাল-সহ। সে কারণেই অলিম্পিকে পদক জয়ের প্রত্যাশা অনেকটাই বেড়েছে।

পদকের প্রত্যাশা

পদকের প্রত্যাশা

রিও অলিম্পিকে পদক জয়ের প্রত্যাশা থাকলেও একটিও পদক আসেনি। এবার ভারতের যাঁরা অলিম্পিকে অংশ নেবেন সেই শুটাররা হলেন পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে দীপক কুমার ও দিব্যাংশ সিং পানওয়ার, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে সঞ্জীব রাজপুত ও ঈশ্বরী প্রতাপ সিং তোমর, ১০ মিটার এয়ার পিস্তলে সৌরভ চৌধুরী ও অভিষেক ভার্মা, স্কিটে অঙ্গদ বীর সিং বাজওয়া ও মৈরাজ আহমেদ খান, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে অপূর্বী চান্ডেলা ও এলাভেনিল ভালারিভান, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে অঞ্জুম মৌদগিল ও তেজস্বিনী সাওয়ন্ত, ১০ মিটার এয়ার পিস্তলে মানু ভাকের ও যশস্বিনী সিং দেসওয়াল, ২৫ মিটার পিস্তলে মানু ভাকের ও রাহি সারনোবত। এ ছাড়া ১০ মিটার এয়ার পিস্তল ও এয়ার রাইফেল মিক্সড টিমেও ভারতীয় শুটাররা অংশ নেবেন। রাহি, অপূর্বী, সঞ্জীব ও মৈরাজ আগে অলিম্পিকে খেলেছেন। দলে তরুণ শুটাররা যাঁরা রয়েছেন তাঁরা বিশ্বে হয় এক নম্বর নয়তো দারুণ দাপট দেখিয়ে অলিম্পিকের টিকিট পেয়েছেন। অলিম্পিকে ভারতীয় শুটারদের গড় বয়স ২৮। তিনজন ৪০-ঊর্ধ্ব রয়েছেন। তিনজনের বয়স ২০ পেরোয়নি। সৌরভ ও মানু তিনটি ইভেন্টে নামবেন।

(ছবি- সাই মিডিয়া)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+