Archery World Cup: তিরন্দাজি বিশ্বকাপের ভারতের সাফল্য অব্যাহত, কোরিয়াকে হারিয়ে সোনা জয় ভারতীয় পুরুষদের
বিশ্বমঞ্চে ফের ভারতীয় তিরন্দাজদের জয়জয়কার। শনিবারের পর রবিবারও তিরন্দাজির বিশ্ব মঞ্চে সোনা জিতলেন ভারতীয় আর্চাররা। শনিবার সাংহাইয়ে তিরন্দাজির বিশ্বকাপে কম্পাউন্ড টিম ইভেন্টে সোনা জয়ের হ্যাটট্রিক করেছিল ভারত। রবিবার রিকার্ভ দল তাদের সোনালী সাফল্যের ধারা অব্যাহত রাখল। দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জিচে সোনা জিতলেন ভারতীয় পুরুষ রিকার্ভ দল।
ধীরাজ বোম্মাদেভারা, তরুণদীপ রাই এবং প্রবীন যাদবের পুরুষদের ভারতীয় রিকার্ভ দল তিরন্দাজি বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় জয়গুলির একটি নিশ্চিত করেছে। রবিবার চলতি বিশ্বকাপের পর্যায় ১-এ স্বর্ণপদক জিতে নতুন নজির সৃষ্টি করেছে ভারত। বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতেছে ভারতীয় রিকার্ভ দল।

প্রতিযোগিতার শীর্ষ-দুই দলের মধ্যে লড়াইয়ে, ভারতীয়রা একটি সেট না খেলেই শক্তিশালী কোরিয়ানদের ম্যাচ জিতে সোনা জয় লাভ করেছে। ফাইনাল ম্যাচে হিমশীতল মানসিকতা দেখান ভারতীয় আর্চাররা। ভারত ৫-১ ফলে ম্যাচ জিতে নেয়। চলতি মরশুমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই নিয়ে পাঁচটি সোনা জিতল ভারত।
ফাইনালের প্রথম সেট ৫৭-৫৭ ফলে ড্র হওয়ার পর চাপে পড়ে যায় দুই দলই। মাথা ঠান্ডা রেখে দ্বিতীয় সেট ৫৭-৫৫ এবং তৃতীয় সেট ৫৫-৫৩ ব্যবধানে জিতে নেয় ভারতীয় দল। প্রথম সেট ড্র হওয়ায় দু'দলই ১ পয়েন্ট করে পায়। পরের দু'টি সেট জেতায় ভারতের ঝুলিতে আসে ৪ পয়েন্ট। শেষ পর্যন্ত ৫-১ পয়েন্টের ব্যবধানে সোনা জিতে নেয় ভারতীয় রিকার্ভ দল।
শুধু রিকার্ভ ইভেন্টে নয় মিক্সড টিম ইভেন্টেও পদক জিতেছে ভারত। ভারতের অঙ্কিতা ভকত এবং ধীরাজ বোম্মাদেভারা মেক্সিকোকে হারিয়ে সাংহাইতে আর্চারি বিশ্বকাপের স্টেজ ১ এ রিকার্ভ মিক্সড টিম দলের খেলায় ব্রোঞ্জ জিতেছে।
তিরন্দাজির কম্পাউন্ড ইভেন্ট এবং ভারতের দাপট যেন সমার্থক হয়ে উঠেছে। সাংহাইতেও তার অন্যথা হল না। চারটি বিভাগের ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই তিনটিতে সোনা জিতে নিয়েছে দেশ। শনিবার মহিলাদের কম্পাউন্ড ইভেন্ট দিয়ে সোনার খাতা খোলেন জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং পর্নিত কৌর।
২০২৩ সালে হ্যাংঝাউ এশিয়ান গেমসে ৬টি সোনা পেয়েছিলেন ভারত ৷ সেখানে পুরুষ, মহিলা ও দলগত ইভেন্টে তিরন্দাজরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ৷ তাতে যাঁরা দেশের ঝুলিতে পদক এনে দিয়েছিলেন তাঁরা ফের একবার তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতলেন ৷ এবার কোরিয়ার মতো অলিম্পিক্স চ্যাম্পিয়নদের হারিয়ে নতুন নজির গড়ল ভারত।
কয়েক মাস পরই অলিম্পিক তার আগে কোরিয়ারস মতো চ্যাম্পিয়ন দলকে হারিয়ে সোনা জেতায় আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে ভারতীয় তিরন্দাজদের।












Click it and Unblock the Notifications