Paris Olympics: তিরন্দাজিতে দুরন্ত সূচনা ভারতের, মহিলাদের পর কোয়ার্টার ফাইনালে পুরুষ দলও

প্যারিস অলিম্পিক্সে তিরন্দাজিতে প্রথম দিনটা ভালোই গেল ভারতের। দুপুরে সাফল্য পেলেছিলেন মহিলা দল, সন্ধ্যা গড়াতেই প্যারিস থেকে সুখবর দিলেন ভারতীয় পুরুষ তিরন্দাজ দলও। ভারতীয় পুরুষদের তিরন্দাজ দল প্যারিস অলিম্পিক্সের শুরুতেই সাফল্য পেল। ধীরাজ বোম্মাদেভারা এবং তরুণদীপ রাইয়ের মতো শক্তিশালী পারফরম্যান্সের পরে পুরুষদের কোয়ার্টার ফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে।

তিরন্দাজিতে মহিলাদের দলের পর পুরুষদের দলও সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করল।ধীরজ বোম্মাদেরাভা, তরুণদীপ রাই ও প্রবীণ যাদব ভারতকে শেষ আটে নিয়ে গিয়েছেন। তিন তিরন্দাজ মোট ২০১৩ স্কোর করেন ভারতের জন্য। এরইফলে সরাসরি কোয়ার্টার ফাইনা‌লে পৌঁছে গেল ভারতীয় পুরুষ দলও।

Paris Olympics

মহি‌লা দল চার নম্বরে শেষ করলেও পুরুষ দল কিন্তু তিন নম্বরে শেষ করল। পুরুষদের দলগত ইভেন্টেও শীর্ষে দক্ষিণ কোরিয়া। তারা ২০৪৯ স্কোর করেছে। ২০২৫ স্কোর করে দ্বিতীয় স্থানে শেষ করেছে ফ্রান্স। ২০১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত। ১৯৯৮ পয়েন্ট নিয়ে চার ন‌ম্বরে চিন।

সবচেয়ে বেশি স্কোর করেছেন ধীরজ । তাঁর স্কোর ৬৮১। তার পরে আছেন তরুণদীপ। তিনি স্কোর করেছেন ৬৭৬। প্রবীণ ৬৫৮ স্কোর করেন। সব মিলিয়ে মোট ২০১৩ স্কোর করে ভারত।প্রথম চারে শেষ করায় ভারতীয় তিরন্দাজরা সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা আদায় করেছেন। তরুণদীপ রাই, তিনি ৬৭৪ পয়েন্ট পেয়ে ১৪তম স্থানে শেষ করেছেন। অন্য তিরন্দাজ প্রবীণ যাদব ৬৫৪ পয়েন্ট পেয়ে ৩৯তম স্থানে শেষ করেছেন। প্রথম ৪৫ জন তিরন্দাজ পরের রাউন্ডে গিয়েছেন।

বৃহস্পতিবার ছি‌ল তিরন্দাজিতে মহিলাদের যোগ্যতা অর্জন পর্ব। প্রথম দিনে দলগতভাবে ভালো পারফরম্যান্স করেন দীপিকা কুমারী-অঙ্কিতা ভগতরা। ১৯৮৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিশ্চিত করেছে ভারতীয় মহিলা দল। সেইসঙ্গে কোয়ার্টার ফাইনালেও যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা তিরন্দাজরা।

মিক্সড টিম ইভেন্টে পাঁচ নম্বরে শেষ করেছে ভারত। পুরুষ ও মহিলাদের দলের সবচেয়ে ভাল স্কোর করা দুই প্রতিযোগীকে নিয়ে এই ইভেন্টের স্কোর হয়। ধীরজ স্কোর করেছেন ৬৮১ পয়েন্ট। অঙ্কিতা ৬৬৬ পয়েন্ট। অর্থাৎ, দু'জনে মিলে ১৩৪৭ স্কোর করেছেন তাঁরা। এই ইভেন্টেও শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া।

যোগ্যতা অর্জন পর্বের প্রথম চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পায়। আগামী শনিবার ভারতীয় পুরুষ এবং মহিলা দল দলগত কোয়ার্টার ফাইনাল ইভেন্টে নামবেন। এবার কিন্ত ভারতীয় তিরন্দাজরা ভালো ছন্দে আছেন। অলিম্পিক্সের আগে বিশ্বকাপে একাধিক সোনা জিতেছেন ভারতীয় আর্চাররা। সেই ধারা বজায় রাখতে পারলে এবার পদক আসতেই পারে তিরন্দাজিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+