India vs Pakistan: শেষ মিনিটে গোল হজম করে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচ ড্র ভারতের

India vs Pakistan: শেষ মিনিটে গোল হজম করে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচ ড্র ভারতের

এশিয়া কাপের ম্যাচে অল্পের জন্য চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাতে পারল না ভারত। ম্যাচের শেষ মিনিটে গোল হজম করে নিশ্চিত জয়ের সুযোগ মাঠে ফেলে এল ভারতীয় হকি দল। এই ম্যাচে ভারতের জার্সিতে অভিষেক করা সেলভাম কার্থি পেনাল্টি কর্নার থেকে গোল করেন। পাকিস্তানের হয়ে গোল শোধ করেন রানা।

India vs Pakistan: শেষ মিনিটে গোল হজম করে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচ ড্র ভারতের

জার্কাতায় আয়োজিত এশিয়া কাপে এটাই ছিল ভারতের প্রথম ম্যাচ। টুর্নামেন্টের ওপেনারে চিরপ্রতিদ্বন্দ্বী হারানোর সুযোগ পেয়েও ভারত যে ভাবে তা হাতছাড়া করল তাতে হতাশ গোটা দেশ। এই ড্র হকি প্রেমীদের কাছে পরাজয়ের সমান। গোটা ম্যাচে গোল করার ন্যূনতম ১২টি সুযোগ পেয়েছিল ভারত। যার মধ্যে সহজ সুযোগছিল ৫টি। কিন্তু একটি ছাড়া বাকি এগারোটি সুযোগ হাতছাড়া করে নীল জার্সিধারীরা।

প্রথমার্ধে চারটি পেনাল্টি কর্নার পায় ভারত এবং একটি পায় পাকিস্তান। ম্যাচের ৩ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেনি ভারতের নিলাম সঞ্জীব। ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায় তাঁর শট। তবে, ৮ মিনিটে তৃতীয় পেনাল্টি কর্নার থেকে গোল করে দেশকে এগিয়ে দেন সেলভাম কার্থি। এটিই ছিল ভারতের হয়ে তাঁর অভিষেক ম্যাচ।

দ্বিতীয় কোয়ার্টারের ৪ মিনিটে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ঠ হন পাকিস্তানের আরফ্রাজ। না তখনই সমতায় ফিরে আসতে পারতো পাকিস্তান। দ্বিতীয় কোয়ার্টার নিজেদের পঞ্চম পেনাল্টি কর্নার নষ্ট করে ভারত। এছাড়া ওপেন গেমেও একাধিক ক্ষেত্রে ভারতের মিসপাসের বহর ছিল চোখে পড়ার মতো।

India vs Pakistan: শেষ মিনিটে গোল হজম করে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচ ড্র ভারতের

তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার পায় পাকিস্তান। আলি রিজওয়ানের ড্র্যাগ ফ্লিক ভারতের গোলের বাইরে দিয়ে চলে যায়। এই কোয়ার্টারের তৃতীয় মিনিটে রানার দুরন্ত শট বাঁচান ভারতের গোলরক্ষক সুরজ লাকরা। রিবাউন্ডে আসা বলে আরফ্রাজের স্টোক ক্রসবারে লেগে বেরিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারে সাত নম্বর পেনাল্টি কর্নার পায় ভারত, ফলাফল যা হওয়ার তাই। কার্থি বাইরে মারেন শট।

চতুর্থ কোয়ার্টারের শেষ মিনিটের আগে মিনিটে অর্থাৎ ১৪ মিনিটে পেনাল্টি কর্নার পায় পাকিস্তান এবং সেখান থেকে গোল করে চিরপ্রতিদ্বন্দ্বী দেশটিকে সমতায় নিয়ে আসেন রানা।

একের পর এক ভারতীয় আক্রমণ বাঁচিয়ে ম্যাচের সেরা হয়েছেন পাকিস্তানের গোলরক্ষক আকমল। গ্রুপের পরবর্তী ম্যাচে ভারত মুখোমুখি হবে জাপানের। ২৬ মে তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+