টোকিও অলিম্পিকের আগে শুটিং বিশ্বকাপে ভারতের সফলতা, এবার মিক্সড ইভেন্টে রূপো
টোকিও অলিম্পিকের আগে শুটিং বিশ্বকাপে ভারতের সফলতা, দলগত ইভেন্টে রূপো
টোকিও অলিম্পিক শুরুর আগে ক্রোয়েশিয়ার ওসিজেকে চলতে থাকা শুটিং বিশ্বকাপের দলগত ইভেন্ট থেকে রূপো জিতল ভারত। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে রূপো জিতল মনু ভাকের ও সৌরভ চৌধুরীর জুটি। সবমিলিয়ে চলতি ইভেন্টে মোট তিনটি পদক জিতল ভারত।

শুটিং বিশ্বকাপের অন্যান্য সংস্করণে টানা পাঁচটি সোনা জয়ের রেকর্ড রয়েছে ভারতের মনু ভাকের ও সৌরভ চৌধুরীর। সেই ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশে ক্রোয়েশিয়ার ওসিজেক বিশ্বকাপের ফাইনালে খেলতে নেমেছিল ভারতীয় জুটি। প্রতিপক্ষ রাশিয়ার ভিতালিনা বাটসারাসকিনা ও আর্টেম চেরনোউসভের সঙ্গে তাঁদের হাড্ডাহাড্ডি লড়াইও হয়। শেষে ১২-১৬ পয়েন্টে ম্যাচ হেরে যান মনু ও সৌরভ। ফলে রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় জুটিকে।
২০১৯ থেকে এ পর্যন্ত টানা ৬টি শুটিং বিশ্বকাপ থেকে পাঁচটি সোনা জিততে সক্ষম হয়েছে ভারতের মনু ভাকের ও সৌরভ চৌধুরীর জুটি। দুই বছর আগে দিল্লিতে একই ইভেন্ট থেকে সোনা জিতেছিল এই ভারতীয় জুটি। এরপর ফের দিল্লি, বেজিং, মিউনিখ এবং রিও দে জেনেইরোর শুটিং বিশ্বকাপেও সোনা জিতেছিলেন মনু ভাকের ও সৌরভ চৌধুরী। একইভাবে আগামী টোকিও অলিম্পিক থেকেও এই জুটি পদক আনতে সক্ষম হবে বলে আশা ভারতীয় ক্রীড়া মহলের।
Many congratulations to @realmanubhaker and @SChaudhary2002 for winning the 🥈 in 10m Air Pistol Mixed Team at the @ISSF_Shooting World Cup in Osijek.#Cheer4India pic.twitter.com/JLTcmVM4Bg
— SAIMedia (@Media_SAI) June 26, 2021
ক্রোয়েশিয়ার ওসিজেক বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ হেরে গিয়েছে ভারতের অভিষেক ভর্মা ও যশশ্বিনী দেসওয়ালের জুটি। ইরানি জুটির কাছে ৭-১৭ পয়েন্টর বড় হার হজম করতে হয়েছে ভারতীয় শুটারদের। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত তিনটি পদক জিততে পেরেছে ভারত। ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সৌরভ চৌধুরী। ১০ মিটার এয়ার পিস্তলের মহিলাদের দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের, রাহি স্বর্ণবত, যশশ্বিনী দেসওয়াল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications