হকি মাঠে কামাল, কী করল ভারতের ছেলেরা যাতে গর্বিত অনুভব করবেন

ইংল্যান্ডে কামাল ভারতের। হকিতে গর্বের পারফরমেন্স ভারতীয় দলের। ৭-১ গোলে পাকিস্তানকে হারাল ভারত। পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড হকি লিগের ফাইনালে ভারত।

কত নিউজপ্রিন্ট, কতটা এয়ার টাইম , ইন্টারনেটে কত শব্দ তাদের জন্য ব্যবহার হয়েছে তার হিসেব বোধহয় তাঁরা রাখেন না। তাঁরা জানেন পারফর্ম করতে হয়। ভারতীয় হকি দল ইংল্যান্ড থেকে দেশকে আনন্দ এনে দিল।
এফআইএইচ লিগের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে আনল পি আর শ্রীজেশ এন্ড কোম্পানি।

রবিবারের হাইভোল্টেজ ম্যাচে ৭-১ গোলে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে দেশবাসীর মুখে হাসি ফোটালেন ভারতীয় হকি খেলোয়াড়রা। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করে তারা। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত সিং। সেকেন্ড কোয়ার্টারে ভারতের পক্ষে স্কোরলাইন ২-০ করে দেন তলবিন্দর সিং। তলবিন্দর সিং ফের গোল করে স্কোরলাইন ৩-০ করে দেন। থার্ড কোয়ার্টারের শুরুতেই ফের গোল। হরমনপ্রীত সিং গোল করেন ভারতীয় দলের হয়ে।

হকিতে বিজয়ী ভারত, ধরাশায়ী পাকিস্তান

ফোর্থ কোয়ার্টারেও একইরকম আক্রমণাত্মক ছিল ভারতীয় দল। এই কোয়ার্টারে তিনটি গোল করে আলতামাসের ছেলেরা। দুটি গোল করেন আকাশদীপ সিং। একটি গোল প্রদীপ মোরের। ম্যাচের একদম শেষদিকে পাকিস্তান একটি গোল করে ব্যবধান কমান। একেবারেই সান্ত্বনা পুরস্কারের মত ছিল পাকিস্তানের পক্ষে। এদিনের জয়ের ফলে নিজেদের বিভাগে শীর্ষস্থান ধরে রেখে সেমিতে চলে গেল ভারত। অন্যদিকে কোনও পয়েন্ট ছাড়া ছ নম্বরে থেকে এবারের মত অভিযান শেষ করল পাকিস্তান।

এদিনের জয়ের ফলে পাকিস্তানের বিরুদ্ধে ৫৮তম জয় হাসিল করল ভারতীয় দল। পাশাপাশি ১৯৮২ সালের এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে হারের বদলাও নিল তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+