Chess Olympiad: কেন মামাল্লাপুরমকে বেছে নেওয়া হল আয়োজক শহর হিসেবে, কী কারণ লুকিয়ে রয়েছে নেপথ্যে, জেনে নিন

Chess Olympiad: কেন মামাল্লাপুরমকে বেছে নেওয়া হল আয়োজক শহর হিসেবে, কী কারণ লুকিয়ে রয়েছে নেপথ্যে, জেনে নিন

২৮ জুলাই থেকে মামাল্লাপুরমে বসতে চলেছে দাবা অলিম্পিয়াডের আসর। প্রথমে রাশিয়ায় আয়োজিত হওয়ার কথা থাকলেও ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের প্রতিবাে আয়োজক দেশ হিসেবে রাশিয়ার পরিবর্তে ভারতকে বেছে নেয় বিশ্ব দাবা সংস্থা। অনেকের মনের মধ্যেই প্রশ্ন রয়েছে, দিল্লি, কলকাতা, মুম্বই-এর মতো হাইপ্রোফাইল মেট্রো সিটি থাকা স্বত্ত্বেও কেন আয়োজক শহর হিসেবে মামাল্লাপুরমকে বেছে নেওয়া হল। এই প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হবে।

ভাল যোগাযোগ ব্যবস্থা এবং একাধিক উচ্চমানের হোটেল:

ভাল যোগাযোগ ব্যবস্থা এবং একাধিক উচ্চমানের হোটেল:

একটি আন্তর্জাতিক স্তরের হাইপ্রোফাইল প্রতিযোগীতা আয়োজন করতে হলে সব থেকে যেই দু'টি জিনিস জরুরি তা হলে ভাল যোগাযোগ ব্যবস্থা এবং উচ্চ মানের থাকার হোটেল। মামাল্লাপুরমে এই দু'টিই অত্যন্ত সহজলভ্য। এই শহরের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভাল। দেশ-বিদেশ থেকে খুব সহজেই চেন্নাই বিমানবন্দর থেকে এই শহরে চলে আসা যায় ইস্ট কোস্ট রোড ধরে চেন্নাই থেকে দূরত্ব মাত্র ৫৬.৬ কিমি। চেন্নাইয়ে একই রকম সব সুবিধা থাকা স্বত্ত্বেও মামাল্লাপুরমকে বাছার কারণ হল তামিলনাডুর রাজধানীতে বহু আন্তর্জাতিক ভিজিটার বান ভিভিআইপি সাধারণ মানুষ বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য সমস্যা তৈরি করতে পারে কারণ এই রকম প্রতিযোগীতা আয়োজনের ক্ষেত্রে রাস্তা, বিভিন্ন সড়কে ব্যাপক হারে ট্রাফিক কন্ট্রোল হয় যার ফলে ট্রাফিকের চাপও বাড়ে।

চেন্নাই থেকে মামাল্লাপুরমের দূরত্ব:

চেন্নাই থেকে মামাল্লাপুরমের দূরত্ব:

চেন্নাইয়ের সঙ্গে সড়কপথে দারুণ ভাবে যুক্ত মামাল্লাপুরম। চেন্নাই বিমানবন্দর থেকে এক ঘণ্টার কিছু বেশি সময়েই এই টাউনে পৌঁছে যাওয়া যায়। ভবিষ্যতেও এই ধরনের আন্তর্জাতিক ইভেন্টের জন্য মামাল্লাপুরমকে বেছে নেওয়া হতে পারে। আধিকারিকদের মতে, ইস্ট কোস্ট রোডের পাশে স্পোর্ট সিটি তৈরির যে প্রস্তাব দেওয়া হয়েছে তা এই সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয়।

অলিম্পিয়াডের মেডেলে থাকবে মামাল্লাপুরমের স্থাপত্যের প্রতিচ্ছবি:

অলিম্পিয়াডের মেডেলে থাকবে মামাল্লাপুরমের স্থাপত্যের প্রতিচ্ছবি:

৪৪তম দাবা অলিম্পিয়াডের মেডেলে অন্যান্য মডেলের পাশাপাশি থাকবে মামাল্লাপুরমের আইকনিক শোর মন্দিরের প্রতিচ্ছবি। তামিলনাডুর সরকার এমনটাই স্থির করেছে।

অর্থনৈতিক ভাবে থেকে সমৃদ্ধ হবে তামিলনাডু:

অর্থনৈতিক ভাবে থেকে সমৃদ্ধ হবে তামিলনাডু:

বিশ্বস্তরের সর্বোচ্চ কোনও ইভেন্ট বিশেষ করে স্পোর্টিং ইভেন্ট যে শহরে আয়োজিত হয়, সেই শহর বিশ্বাঙ্গণে বিশেষ পরিচিতি লাভ করে। বিশ্ববাসীর নজরে থাকে সেই শহরের পরিকাঠামো, সুবিধা, দর্শনীয় স্থান সহ একাধিক বিষয়ের উপর। এর পাশাপাশি এই স্পোর্টিং ইভেন্ট চলাকালীন বাণিজ্য এবং বৈদেশিক মুদ্রার আমদানিও হয়ে ব্যাপক হারে। চেজ অলিম্পিয়াডের আসর তামিলনাডুর মামাল্লাপুরমে হওয়ার ফলে ট্রান্সপোর্ট, অ্যাডভার্টাইমেন্ট, হসপিটালিটি এবং টুরিস্ট সেক্টর বিশেষ ভাবে উপকৃত হবে তামিলনাডুর। পাশাপাশি রাজ্যের প্রোফাইলও বিশ্বের সামনে উঠে আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+