UWW World Championship: ক্রীড়ামন্ত্রীর উদ্যোগে কাটল জট, বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ভারত
জটিলতার অবসান। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ভারত। বুধবার থেকে এই চ্যাম্পিয়নশিপে ভারতের অংশ গ্রহণ নিয়ে জটিলতা দেখা যায়। কিন্তু শুক্রবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
ভারতীয় কুস্তি সংস্থা বুধবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ভারতীয় দলকে প্রত্যাহার করে নিয়েছিল। বিশ্ব কুস্তি পরিচালনা সংস্থাকে ভারত জানিয়েছিল যে ক্রীড়া মন্ত্রক সংস্থার স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ করছে। সেই কারণে দল প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে নাটকীয়ভাবে পট পরিবর্তন হল। কারণে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডব্যের বাড়ির সামনে ধর্ণা দিতে শুরু করেন কয়েকজন কুস্তিগীর।

ভাকতীয় কুস্তি সংস্থার সভাপতি সঞ্জয় সিং বলেন, আমরা মন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যিনি আশ্বাস দিয়েছিলেন যে যদি ফেডারেশনের উপর অবমাননার অভিযোগ আনা হয় এবং দলের অংশগ্রহণ নিয়ে জটিলতা দেখা যায় তবে তিনি উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং নিয়েছেন । টিকিট ইতিমধ্যেই কাটা হয়েছে এবং ভারতীয় দল রবিবার সকালে নির্ধারিত সময়ে রওনা হবে।" সরকারের উদ্যোগে জট কাটায় স্বস্তিতে কুস্তিগীররা।












Click it and Unblock the Notifications