চেস অলিম্পিয়াডে দুরন্ত হাম্পি-বৈশালী, দুই বিভাগে ভারতীয়দের পারফরম্যান্স কেমন?
চেস অলিম্পিয়াডে মহিলাদের বিভাগে ষষ্ঠ রাউন্ডেও জয়ের ধারা অব্যাহত রাখল ভারতের এ দল। তবে ওপেন সেকশনে ডার্ক হর্স ভারত বি পরাস্ত হয়েছে আর্মেনিয়ার কাছে। ম্যাগনাস কার্লসেনের নরওয়ে এবার তৃতীয় বাছাই, তাদের হারিয়ে অঘটন ঘটিয়েছে অস্ট্রেলিয়া। মহিলা বিভাগে কোনেরু হাম্পি ও বৈশালীর দাপুটে পারফরম্যান্সের সৌজন্যে ভারতের এ দলটি টানা ৬টি রাউন্ডেই জয়লাভ করল।

মহিলাদের বিভাগে ভারতের এ দল শক্তিশালী জর্জিয়াকে হারিয়েছে ৩-১ ব্যবধানে। কোনেরু হাম্পি ৪২ চালে হারিয়ে দেন নানা জাডিনিডজেকে। বৈশালীর কাছে পরাস্ত হন লেলা জাভাক্ষভিল্লি। ডি হরিকা ও তানিয়া সচদেভ ড্র করেছেন। চলতি চেস অলিম্পিয়াডে মহিলাদের বিভাগে ভারতের এ দল শীর্ষ বাছাই, তৃতীয় বাছাই জর্জিয়া। মহিলাদের বি দলটি ২-২ ড্র করেছে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। বন্তিকা আগরওয়াল, পদ্মিনী রাউত, মেরি অ্যান গোমস, দিব্যা দেশমুখ সকলেই ড্র করেছেন। ভারতের সি বা তৃতীয় দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ৩-১ ব্যবধানে। এম সাহিতি বর্ষিণী ও বিশ্ব বসনওয়ালা জয় পেয়েছেন, এষা কারভাড়ে ও পিভি নন্ধিধা ড্র করেছেন।
ওপেন সেকশনে ডি গুকেশ নিজে টানা ষষ্ঠ জয় ছিনিয়ে নিয়েছেন। কিন্তু আর্মেনিয়ার কাছে ভারতের বি দলটি ২.৫-১.৫ ব্যবধানে পরাস্ত হয়েছে। গুকেশ জিতলেও হেরে যান বি আধিবান ও রৌণক সাধওয়ানি। নিহাল সারিন ড্র করেন। চলতি চেস অলিম্পিয়াডে ভারত বি দলের এটিই প্রথম পরাজয়। তবে ভারতের সি দল দারুণ জয় ছিনিয়ে নিয়েছে লিথুয়ানিয়ার বিরুদ্ধে। ফল ৩.৫-০.৫। এসপি শেঠুরমন, অভিজিৎ গুপ্ত ও অভিমন্যু পুরাণিক জয় পেয়েছেন, ড্র করেছেন সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। ওপেন সেকশনে শীর্ষ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ২.৫-১.৫ ফলে হারিয়ে দিয়েছে। স্পেন ড্র করেছে কিউবার বিরুদ্ধে। নরওয়ে হেরে গেলেও কার্লসেন জয় ছিনিয়ে নেন।
রেছে কিউবার বিরুদ্ধে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications