৩০ মিনিট আকাশেই চক্কর, কমল জ্বালানি, শেষে মাটি ছুঁলো মেরি কমদের বিমান

অনুমতি সংক্রাম্ত ভুল বোঝাবুঝিতে আকাশেই চক্কর, জ্বালানি কমতেই মাটি ছুঁলো মেরি কমদের বিমান

তীব্র উৎকণ্ঠা-উদ্বেগকে সঙ্গে নিয়ে আকাশেই চক্কর কাটতে থাকা মেরি কমদের বিমান অবশেষে দুবাইয়ের রানওয়ে ছোঁয়ার অনুমতি পেল। ততক্ষণে সংশ্লিষ্ট বিমানের জ্বালানি গিয়ে ঠেকে তলানিতে। ঘটনার তদন্ত শুরু হলেও দুবাইতে প্রবেশের ছাড়পত্র পেয়েছেন এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে আসা ভারতীয় বক্সাররা। সম্পূর্ণ সহযোগিতার জন্য দুবাইস্থিত ভারতীয় রাষ্ট্রদূতকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে ভারতের বক্সিং ফেডারেশন।

৩০ মিনিট আকাশেই চক্কর, কমল জ্বালানি, শেষে মাটি ছুঁলো মেরি কমদের বিমান

করোনা ভাইরাসের আবহে এয়ার বাবলের চুক্তিতে থাকা মেরি কম সহ ৩১ জন ভারতীয় বক্সারের স্পাইসজেটের বোয়িং ৭৩৭ বিমানটি শুক্রবার গভীর রাতে (শনিবার) দিল্লির রানওয়ে ছাড়ে। কিন্তু সেদেশের সরকারি কোভিড প্রোটোকল মেনে দুবাই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে ওই উড়ানকে আমিরশাহীতে অবতরণে বাধা দেওয়া হয়। ফলে বাধ্য হয়েই ভারতীয় বক্সারদের নিয়ে দুবাইয়ের আকাশে চক্কর কাটতে থাকে ওই এসজি ১৪২ বিমান।

প্রায় আধা ঘণ্টা এভাবে চলার পর বিমানের জ্বালানি প্রায় তলানিতে চলে যায়। পাইলট ফুয়েল এমার্জেন্সি ঘোষণা করতেই মেরি কমদের উড়ান দুবাই বিমানবন্দরে নামার অনুমতি দেওয়া হয়। দুবাই পৌঁছে ভারতীয় বক্সারদের বিশেষ ঝক্কি পোহাতে হয়নি। কারণ মেরি কমদের কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র, কোভিড ১৯ টেস্ট রিপোর্ট ছিল বলে জানানো হয়েছে। সঠিক সময়ে অনুমতি সংক্রান্ত তথ্যের আদান প্রদান না হওয়ার কারণেই এই বিপত্তি বলে জানানো হয়েছে। উল্লেখ্য করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় খুব জরুরি কাজ ছাড়া ভারতীয় নাগরিকদের সংযুক্ত আরব আমিরশাহীতে ঢুকতে দেওয়া হচ্ছে। এই কড়াকড়ি সেই বিধিরই অঙ্গ বলে জানানো হয়েছে।

টোকিও অলিম্পিক্সের আগে দুবাইতে ১ জুন থেকে শুরু হতে চলা এশিয়ান চ্যাম্পিয়নশিপকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে ভারতীয় বক্সিং ফেডারেশন। প্রতিযোগিতার ৫১ কেজি বিভাগে অংশ নেবেন ভারতের গর্ব মেরি কম। অন্যান্য বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে দুবাই পৌঁছেছেন বিনোদ তানওয়ার, অমিত পানঘাল, লভলীনা বর্গহেইনের মতো ভারতীয় বক্সাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+