জয়পুরকে ১ পয়েন্টে হারাল বেঙ্গল, আজ পাটনা বনাম হরিয়ানা ও দিল্লি বনাম বেঙ্গালুরু

প্রো কবাডি লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে হারাল বেঙ্গল ওয়ারিয়র্স। সঙ্গে প্লে-অফে যোগ্যতা অর্জন করল তারা।

প্রো কবাডি লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে হারাল বেঙ্গল ওয়ারিয়র্স। সঙ্গে প্লে-অফে যোগ্যতা অর্জন করল তারা। আজ টুর্নামেন্টের আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে যথাক্রমে পাটনা পাইরেটস-হরিয়ানা স্টিলার্স এবং দাবাং দিল্লি-বেঙ্গালুরু বুলস

বেঙ্গলের জয়

বেঙ্গলের জয়

রবিবার ঘরের মাঠে জয়পুর পিঙ্ক প্য়ান্থার্সরে ১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে প্রো কবাডি লিগের প্লে-অফে যোগ্যতা অর্জন করে বেঙ্গল ওয়ারিয়র্স। ১৮ ম্যাচে তাদের সংগৃহীত পয়েন্ট ৬৮। অন্যদিকে পরাজিত জয়পুর পিঙ্ক প্যান্থার্স ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে। ৪১-৪০ পয়েন্টের ব্যবধানে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়।

সোমবারের প্রথম ম্যাচ

সোমবারের প্রথম ম্যাচ

জয়পুরের সাওয়াই মান সিং ইন্ডোর স্টেডিয়ামে সোমবারের প্রথম ম্যাচে পাটনা পাইরেটসের মুখোমুখি হচ্ছে হরিয়ানা স্টিলার্স। ১৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে প্রো কবাডি লিগ তালিকার তিন নম্বর স্থানে রয়েছে হরিয়ানা। আজকের ম্যাচ জিতে প্লে-অফের দিকে আরও একধাপ এগোতে চায় তারা। অন্যদিকে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানে থাকা পাটনা পাইরেটসের কাছে এটি সম্মানরক্ষার ম্যাচ।

 সোমবারের দ্বিতীয় ম্যাচ

সোমবারের দ্বিতীয় ম্যাচ

সোমবারের দ্বিতীয় ম্যাচে ফার্স্ট বয় দাবাং দিল্লির মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু বুলস। ১৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই টুর্নামেন্টের প্লে-অফে যোগ্যতা অর্জন করে ফেলেছে প্রথম দল। দ্বিতীয় দল ৫০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ছয় নম্বর স্থানে রয়েছে। প্লে-অফের আশা জিইয়ে রাখতে এই ম্যাচ তাদের জিততেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+