হকি বিশ্বকাপ নিয়ে জোর বিতর্ক বেলজিয়ামের এক খেলোয়াড়ের মন্তব্যে, ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
হকি বিশ্বকাপের খেলা শুরু হয়েছে গতকাল। তারই মধ্যে জোর বিতর্ক তৈরি হলো বেলজিয়ামের প্লেয়ার এলিয়ট ভ্যান স্ট্রাইডঙ্কের বক্তব্যে। ভারতকে হকি বিশ্বকাপ আয়োজনের দায়িত্বভার দেওয়া লজ্জাজনক ও অনৈতিক বলে দাবি করেছেন তিনি। টাকার খেলা চলছে বলেও গুরুতর অভিযোগ করেছেন গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়ামের এই প্লেয়ার।

বেলজিয়াম শুধু গতবারের বিশ্বচ্যাম্পিয়নই নয়, এবারও খেতাব জয়ের বড় দাবিদার। ২০১৮ সালের পর এবার নিয়ে পরপর দুটি হকি বিশ্বকাপের আসর বসেছে ওডিশায়। একই দেশে পরপর দুটি বিশ্বকাপ আয়োজনের রেকর্ড গড়েছে ভারত। ২০১৮ সালে হকি বিশ্বকাপের খেলাগুলি হয়েছিল ভুবনেশ্বরে। এবার ভুবনেশ্বরের সঙ্গে খেলা হচ্ছে বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম রৌরকেল্লার বীরসা মুণ্ডা স্টেডিয়ামেয এর আগে ২০১০ সালে দিল্লিতে হয়েছিল হকি বিশ্বকাপ।
চারটি বিশ্বকাপের তিনটিই ভারতে,এমনটা কীভাবে সম্ভব এমন প্রশ্নই বেলজিয়ামের এলিয়ট ভ্যান স্ট্রাইডঙ্কের কাছে জানতে চেয়েছিলেন এক সাংবাদিক। তাতেই বোমা ফাটান স্ট্রাইডঙ্ক। তিনি বলেন, এটাই হচ্ছে টাকার জোর। বেলজিয়াম ভালোভাবেই ভারত সম্পর্কে অবহিত এবং নানা বাধ্যবাধকতার কথাও জানে। আয়োজক দেশ হিসেবে জল ও খাবার সম্পর্কে ভারতের যত্নশীল থাকা উচিত। এটা দুর্ভাগ্যজনক যে ভারত বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাচ্ছে। কিন্তু একমাত্র ভারতেই প্রতিদিন ২০ হাজারের দর্শকাসন ভরে যায়। ফলে হকির পরিবেশ নিয়ে সমস্যা নেই। সেই সঙ্গে ওডিশা বা হিরোর মতো গ্লোবাল স্পনসরদের আকৃষ্ট করার ক্ষমতা রয়েছে। ফলে ভারতে বিশ্বকাপ হওয়ার পিছনে অর্থনৈতিক কারণ রয়েছে। কিন্তু নিরপেক্ষতা বা স্বচ্ছ্বতা নেই। বেলজিয়াম সাফল্য পেলেও সেখানে মিডিয়া কভারেজে হকি বিশেষ জায়গা পায় না বলেও বেলজিয়ামের এক সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন এলিয়ট।
এদিন, পুল বি-র ম্যাচে ভুবনেশ্বরে কোরিয়াকে ৫-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছে বেলজিয়াম। এই পুলের অপর ম্যাচে জার্মানি ৩-০ গোলে হারিয়েছে জাপানকে। পুল সি-র ম্যাচে রৌরকেল্লায় নেদারল্যান্ডস ৪-০ গোলে হারিয়েছে মালয়েশিয়াকে। চিলিকে ৩-১ গোলে হারিয়েছে নিউজিল্যান্ড। কাল ভারত খেলবে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে। স্পেনের সামনে ওয়েলস।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications