Asian Games 2023: সাঁতারু থেকে তিরন্দাজ, এশিয়াডে তিনটি সোনাজয়ী জ্যোতির জীবনের আজানা গল্প
Asian Games 2023: আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় তিরন্দাজদের নিয়ে বরাবরাই প্রত্যাশা থাকে বেশি। কিন্তু বিগত কয়েকটি বড় প্রতিযোগিতার আসরে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি ভারতীয় আর্চাররা। কিন্তু চলতি এশিয়ান গেমসে যাবতীয় আক্ষেপ পূরণ করেছেন ভারতীয় পুরুষ এবং মহিলা তিরন্দাজরা। তবে এবারে তিরন্দাজি দলে সব থেকে উজ্জ্বল প্রতিনিধির নাম জ্যোতি সুরেখা। তিনটি সোনার পদক জিতেছেন জ্যোতি।
চলতি এশিয়ান গেমসে কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগ ও মিক্সড কমপাউন্ডে আগেই সোনা জিতেছিলেন জ্যোতি। শনিবার ব্যক্তিগত বিভাগেও সোনা জিতে নিলেন তিনি। চাওয়ান সোর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সোনা এল তাঁর ঝুলিতে।দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষকে ১৪৯-১৮৫ স্কোরলাইনে হারালেন জ্যোতি। এটি চলতি এশিয়ান গেমসে তাঁর তৃতীয় স্বর্ণপদক।

কিন্তু শুনলে অবাক হবে অন্ধ্রপ্রদেশের এই কন্যা সাঁতারু থেকে তিরন্দাজ হয়েছেন। এশিয়াডে তিনটি সোনার বিজয়িনী জ্যোতি সাঁতারেও কম যান না। সেখানেও রয়েছে তাঁর একটি রেকর্ড। মাত্র তিন বছর বয়সেই জলে নেমে পড়েন জ্যোতি। কৃষ্ণা নদী ৩ ঘণ্টা ২০ মিনিট ছয় সেকেন্ডে পার করে জ্যোতি। কিন্তু ২০০৭ সালে মেয়েকে সাঁতারের জল থেকে তুলে হাতে দেন তির-ধনুক। সেই শুরু বাকিটা ইতিহাস।
জ্যোতির কথায়, 'আমি তিরন্দাজির খুব বেশি কিছু জানি না, কারণ ছোটবেলা থেকে এই খেলাটার সঙ্গে আমি জড়িয়ে নেই। তবে একটা বিষয়ের সঙ্গে দীর্ঘ কয়েক বছর জড়িয়ে থাকলে তার প্রতি একটা ভালোবাসা জন্মায়। তিরন্দাজির ক্ষেত্রেও আমার তাই হয়েছে।'

এবারের এশিয়াডে তিনটি সোনা জিতেছেন জ্যোতি। তিনি মিক্সড ইভেন্টেও সোনা জিতেছেন। সেই সঙ্গে মহিলাদের দলগত ইভেন্টেও সোনা জিতেছেন। এবার তিনি মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। সেদিক থেকে দেখতে গেলে এই নিয়ে তাঁর ঝুলিতে এবার তিনটি পদক এলো। তাঁর এই সাফল্যে গোটা দেশ খুশি। কারণ দেশের অন্যতম সেরা তিরন্দাজ তিনি।
দোলা বন্দ্যোপাধ্যায়, দীপিকা কুমারীর পর ভারতীয় তিরন্দাজির অন্যতম মুখ এখন জ্যোতি। তাঁর আলোয় উদ্ভাসিত ভারতীয় আর্চারি।এবার প্যারিস অলিম্পিকে তাঁর থেকে সোনার পদকের আশায় দেশবাসী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications