Asian Games 2023: সোনা আর সৌরভের মধ্যে ব্যবধান এক ম্যাচের, কুস্তিতে পদকের খাতা খুলল ভারত
এশিয়ান গেমসে সোনার আরও কাছে বাংলার সৌরভ ঘোষাল। ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠলেন ভারতীয় এই স্কোয়াশ তারকা। সৌরভ এবং সোনার মধ্যে ব্যবধান একটা ম্যাচের। বুধবার সেমিফাইনালে হংকংয়ের প্রতিপক্ষ চি হি হেনরিকে হেলায় হারালেন। ১১-২, ১১-১, ১১-৬ ফলে প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে বাংলার সৌরভ ঘোষাল।
প্রথম দুটি গেমে হংকংয়ের প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি সৌরভ। কে বলবে তাঁর ৩৭। স্কোয়াশের মতো চূড়ান্ত ফিটনেস নির্ভর খেলাতে প্রতিদিনই প্রায় ম্যাচ খেলতে নামছেন। কিন্তু ফিটনেসে কোনও খামতি নেই কলকাতার তারকার। প্রথম গেম মাত্র ১০ মিনিটে জেতেন সৌরভ। ১১-২ ব্যবধানে জিতে যান। আট মিনিটেই দ্বিতীয় গেম শেষ করে দেন।

তৃতীয় গেমে অবশ্য কিছুটা খেলায় ফেরেন হংকংয়ের প্রতিপক্ষ, কিন্তু তাতেও সৌরভের জয় আটকালো না। ২০০৬ সাল থেকে টানা এশিয়াডে পদক জিতে আসছেন সৌরভ। ২০০৬ সালে ব্রোঞ্জ পেয়েছিলেন বাঙালি স্কোয়াশ প্লেয়ার। ধারাবাহিক পদক প্রাপ্তি সেই শুরু। ২০১০ সালে ফের ব্রোঞ্জ এসেছিল সিঙ্গলস থেকে। ২০১৪ সালে ইঞ্চিয়নে রুপোতে থামতে হয়েছিল। জাকার্তাতে ব্রোঞ্জ পেয়েছিলেন।
এবার ইতিমধ্যেই দলগত বিভাগে সোনা জিতে নিয়েছেন। এবার ব্যক্তিগত বিভাগেও সোনা জয়ের দিকেই এগোচ্ছেন সৌরভ।
এশিয়ান গেমস শুরুর আগে যে ইভেন্টটিকে নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছিল, সেটি হল কুস্তি। অবশেষে কুস্তিতে ভারতের প্রথম পদক এল ভারতের ধরে। সুনীল কুমার গ্রেকো রোমানের ৮৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক ম্যাচ জিতলেন। কিরঘিস্থানের প্রতিপক্ষকে ২-১ ফলে হারিয়ে দিলেন ভারতীয় কুস্তিগীর।

অন্যদিকে, বেলাশেষে অ্যাথলেটিক্সে এল পদক। মেয়েদের ৮০০ মিটার ফাইনালে দ্বিতীয় হলেন হরমিলান বেয়ন্স। তিনি রুপো পেলেন। এর আগে ১৫০০ মিটারে তিনি রুপো পেয়েছিলেন। ২:০৩.৭৫ সেকেন্ডে রেস শেষ করেন হরমিলান।
পদক সংখ্যাক নিরিখে সর্বকালীন রেকর্ড সৃষ্টি করছে এবারের ভারতীয় প্রতিযোগিরা। এরআগে পর্যন্ত সর্বাধিক ৭০টি পদক এশিয়াডে জিতেছিল ভারত। বুধবার সেই সংখ্যা ছাপিয়ে গিয়েছে।বুধবার সকালে তিরন্দাজিতে সোনা জেতার সঙ্গেই ভারতের পদকসংখ্যা হয়ে যায় ৭১। তার পরেই ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
India shines brighter than ever before at the Asian Games!
— Narendra Modi (@narendramodi) October 4, 2023
With 71 medals, we are celebrating our best-ever medal tally, a testament to the unparalleled dedication, grit and sporting spirit of our athletes.
Every medal highlights a life journey of hard work and passion.
A… pic.twitter.com/lkLaRvm8pn
সমাজমাধ্যমে মোদী লেখেন, ''এশিয়ান গেমসে ভারত এই বারই সব থেকে বেশি উজ্জ্বল। ৭১ পদক আমাদের সব থেকে ভাল ফল। ভারতীয় অ্যাথলিটদের দায়বদ্ধতা, পরিশ্রম ও খেলোয়াড়ি মানসিকতার ফল পাচ্ছে দেশ। প্রতিটা পদকের নেপথ্যে রয়েছে এক কঠিন লড়াইয়ের কাহিনি। দেশের কাছে এক গর্বের মুহূর্ত। প্রত্যেক অ্যাথলিটকে শুভেচ্ছা।'
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications