Asian Games 2023: পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বাড়তি উচ্ছাস নেই, কোন বিষয় নিয়ে উদ্বেগে ভারত অধিনায়ক?
২০২১ সালে টোকিও অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। চলতি বছরে এশিয়া কাপও ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। এবার এশিয়ান গেমসেও সোনার স্বপ্নই দেখাচ্ছেন হরমনপ্রীত সিংরা। শনিবার পাকিস্তানকে ১০ গোলের মালা পরিয়েছে ভারত। কিন্তু তাতেও বাড়তি উচ্ছাস নেই ভারতীয় দলের। বরং রক্ষণ নিয়ে কিছুটা উদ্বেগে ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং।
একের পর এক প্রতিপক্ষকে ১৬ গোল বা ১০ দিলেও গোল কিন্তু হজমও করতে হয়েছে ভারতীয় দলকে। পাকিস্তানকে ১০ গোল দিলেও ২ গোল হজম করতে হয়েছে ভারতকে। জাপানের বিরুদ্ধে ২ গোল খেতে হয়েছিল। এটাই চাইছেন না হরমনপ্রীত। নক আউটের আগে এই রোগ সারিয়ে নিতে চাইছেন ভারত অধিনায়ক।

ভারত অধিনায়ক পাক ম্যাচের পর বলেছেন, 'রক্ষণ আগের থেকে অনেক ভালো পারফর্ম করছে। ডিফেন্স নিয়ে আমরা অনেক কাজ করেছি, তার সুফল হাতেনাতে পাচ্ছি। কিন্তু পাকিস্তান ম্যাচে আমরা বেশ কিছু পেনাল্টি কর্নার দিয়েছি। এটা কিন্তু করা যাবে না। পরের ম্যাচে এটা মাথায় রেখেই নামব আমরা। ডিফেন্স আরও মজবুত রাখতে হবে।'
শেষ চারে পৌঁছে গেলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচ নিয়ে ভাবছে ভারতীয় টিম। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে হরমনপ্রীত কিন্তু বলে দিচ্ছেন, 'এই প্রতিযোগিতা শুরুর আগে একটা জিনিস আমরা ঠিক করে নিয়েছি, প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা সেরা খেলাটাই তুলে ধরব। শুরু যে ভাবে করব, শেষটাও করব সে ভাবে। গ্রুপের শেষ ম্যাচেও ইতিবাচক ভাবনা থেকেই খেলব।

তাই চির প্রতিপক্ষ পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েও উচ্ছ্বাসে ভাসছেন না তাঁরা। হরমনপ্রীত অবশ্য শনিবারের দাপুটের জয়ের জন্য সতীর্থদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ''ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই খুব উত্তেজনা পূর্ণ হয়। আমাদের লক্ষ্য ছিল নিজেদের সেরা দিয়ে ভাল ভাবে শুরু এবং শেষ করা। কয়েকটি ক্ষেত্রে আমাদের আরও উন্নতি করতে হবে। তবে সামগ্রিক ভাবে দেখলে আমাদের সবাই বেশ ভাল খেলেছে।''
শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হরমনপ্রীত সিংদের উজ্জীবিত করলেন ভারতীয় ক্রিকেট দলের প্লেয়াররা। উল্লেখ্য, ঋতুরাজরা এশিয়ান গেমসে তাদের অভিযান শুরু করবে ৩ অক্টোবর। তার আগে যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিংদের দেখা গেল ভারতীয় হকি দলের হয়ে গ্যালারি থেকে বসেই সমর্থন জানাতে। ভারতীয় মহিলা দলের মতোই পুরুষ ক্রিকেট দলকে নিয়েও রয়েছে সোনার প্রত্যাশা।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications