Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের সরণিতে ভারত, মালয়েশিয়াকে গোলের মালা পরিয়ে ফের শীর্ষে

Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের জয়ের সরণিতে ভারত। এখনও অবধি অপরাজেয় থেকেই। প্রথম ম্যাচে চিনকে ৭-২ গোলে হারানোর পর শুক্রবার দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছিল।

যদিও আজ মালয়েশিয়াকে ৫-০ গোলে চূর্ণ করল ভারত। এই জয় ফের পয়েন্ট তালিকার শীর্ষে নিয়ে গেল ভারতকে। ভারতের ঝুলিতে তিন ম্যাচে আপাতত ৭ পয়েন্ট।

Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের সরণিতে ভারত

আজ চেন্নাইয়ে লোকাল ফেভারিট কার্তি সেলভাম ১৫ মিনিটের মাথায় ফিল্ড গোল করে প্রথমে ভারতকে এগিয়ে দেন। এরপর ৩২ মিনিটে গোল সহ অধিনায়ক হার্দিক সিংয়ের। ৪২ মিনিটে অধিনায়ক হরমনপ্রীতের গোলে ভারত এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান গুরজন্ত সিং। ঠিক তার পরের মিনিটেই ভারতের পঞ্চম গোলটি করেন যুগরাজ সিং।

এই দুরন্ত জয় ভারতকে শুধু রাউন্ড-রবিন পর্বে পয়েন্ট তালিকার শীর্ষেই নিয়ে গেল না, সেমিফাইনালের দিকেও অনেকটাই এগিয়ে দিল। আজ প্রথম কোয়ার্টার থেকেই আক্রমণাত্মক খেলা চালিয়ে যেতে থাকে ভারত। মালয়েশিয়ার রক্ষণকে চাপে রেখে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। ৮ মিনিটে সবুজ কার্ড দেখেন মালয়েশিয়ার ফিতরি সারি। সেলভামের গোলের পিছনে রয়েছে হরমনপ্রীতের অবদান।

Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের সরণিতে ভারত

হরমনপ্রীত অনেকটা দৌড়ে গিয়ে বল বাড়ান কার্তিকে, শান্তভাবে বল নেটে পাঠিয়ে দেন তিনি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ভারতের বিবেক সাগর সবুজ কার্ড দেখেন। তা সত্ত্বেও আক্রমণের রাস্তা থেকে পিছু হঠেনি ভারত। বেশ কয়েকটি পেনাল্টি কর্নারও আদায় করে নেয়। কিন্তু মালয়েশিয়ার রক্ষণভাগ সজাগ থাকায় গোল আসেনি। বিরতিতে ফল ছিল ১-০।

তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোলমুখী শট নিয়েছিলেন হরমনপ্রীত। তা গোলকিপার রুখে দিলেও ফিরতি বল জালে জড়িয়ে দেন মিডফিল্ডার হার্দিক। এরপর মালয়েশিয়ার নাজমি জাজলান পেনাল্টি কর্নার থেকে বল ভারতের নেটে পাঠান। কিন্তু ভারত ভিডিও রেফারাল নিলে বিপজ্জনক ফ্লিকের কারণে গোলটি বাতিল হয়। ৩৩ ও ৩৭ মিনিটে ভারতেক নীলাকান্ত শর্মা ও প্রসাদ হলুদ কার্ড দেখেন।

এর কিছু পরেই ভারত পরপর তিনটি পেনাল্টি কর্নার পায়। যার তৃতীয়টি থেকে হার্দিকের গোল। চতুর্থ কোয়ার্টারেও দাপট বজায় রাখে ভারতীয় দল। যার জেরে আরও দুটি গোল আসে পরপর ২ মিনিটে। কাল ভারতের সামনে শক্ত চ্যালেঞ্জ। গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+