Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেশের প্রথম সারির জিমন্যাস্ট আনলেন চাঞ্চল্যকর অভিযোগ, অনুমতি ছাড়াই ভিডিওগ্রাফি সাই কোচের

দেশের ক্রীড়ামহলে চাঞ্চল্য ছড়াল প্রথম সারির জিমন্যাস্টের আনা চাঞ্চল্যকর অভিযোগে। অভিযুক্ত সাইয়ের এক কোচ। মহিলা জিমন্যাস্টের দাবি, তাঁর অনুমতি না নিয়েই তাঁর শারীরিক ফিটনেস পরীক্ষার ভিডিওগ্রাফি করেছেন ওই কোচ। চলতি বছরেই গত মার্চে ঘটনাটি ঘটেছে দিল্লির আইজিআই স্টেডিয়ামে।

দেশের প্রথম সারির জিমন্যাস্ট আনলেন চাঞ্চল্যকর অভিযোগ

জিমন্যাস্টিক্স ফেডারেশন অব ইন্ডিয়া জানিয়েছে, এমন কোনও ধরনের ভিডিওগ্রাফির জন্য তাদের তরফেও বলা হয়নি। এরপরই অরুণা রেড্ডি অভিযুক্ত সাই কোচের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। অরুণা রেড্ডিই প্রথম ভারতীয় যিনি বিশ্ব জিমন্যাস্টিক্স থেকে দেশকে প্রথম পদকটি এনে দিয়েছিলেন। মেলবোর্ন ওয়ার্ল্ডসে তিনি মহিলাদের ভল্টে ব্রোঞ্জ জিতেছিলেন। জিএফআইয়ের নির্দেশমতো অরুণা দিল্লিতে তাঁর কোচ মনোজ রানার সঙ্গে গিয়েছিলেন বাকু বিশ্বকাপের আগে ফিটনেস টেস্ট দেওয়ার জন্য। তখনই এই ঘটনাটি ঘটে।

জিমন্যাস্টদের ফিটনেস টেস্ট নেওয়ার জন্য জিএফআই ছয় সদস্যের কমিটি গড়ে দিয়েছিল। এতে ছিলেন রিও অলিম্পিয়ান দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দী, সাই কোচ রোহিত জয়সওয়াল ও অশোক মিশ্র, চিকিৎসক মনোজ পাতিল এবং একজন করে পুরুষ ও মহিলা ফিজিও। অরুণার অভিযোগ, তাঁর হাঁটুর চোট যখন চিকিৎসক পরীক্ষা করছিলেন তখন তা ক্যামেরাবন্দি করে রোহিত জয়সওয়ালের একজন ট্রেনি। রোহিতের ব্যক্তিগত মোবাইলে ভিডিওটি তোলা হয়, অরুণার অনুমতি না নিয়েই। প্রায় ১০ মিনিট ধরে ওই ফিটনেস টেস্ট চলেছিল।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, যে ট্রেনি ওই ভিডিওটি তুলেছে সে সাইয়ের ন্যাশনাল সেন্টার অব এক্সেলেন্সের শিবিরে রয়েছে। আম্বালায় ফেরার পর অরুণা অ্যাসেসমেন্টের ভিডিওটি ফেডারেশন ও সংশ্লিষ্ট কমিটির কাছে চেয়ে পাঠান। শল্য চিকিৎসকের কাছে ভিডিওটি পাঠালে তাঁর চিকিৎসা তথা রিহ্যাবে সুবিধা হবে, এ কথা ভেবে। জিএফআই প্রেসিডেন্ট সুধীর মিত্তলকে এ জন্য বারবার চিঠি পাঠিয়েও উত্তর মিলছিল না বলে দাবি অরুণার। যদিও গত ২৪ মে তেলেঙ্গানার জিমন্যাস্ট অরুণা সুধীরের কাছ থেকে পাওয়া চিঠিতে জানতে পারেন ফেডারেশন ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের ভিডিও তোলার কোনও নির্দেশই দেয়নি। এরপর অরুণা তাঁকে জানান, ভিডিওটি রোহিত জয়সওয়ালের কোন ছাত্র তুলেছে এবং তার প্রমাণও রয়েছে।

জয়সওয়ালের দাবি, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। যদিও ঘটনাটি সাইয়ের ডিরেক্টর জেনারেল সন্দীপ প্রধান অবধি পৌঁছেছে। সাই তদন্ত করবে এবং অভিযুক্ত কোচকে ডেকে পাঠানো হবে। যে ছাত্র ওই ভিডিওটি তুলেছে তারও বক্তব্য জানবে সাই। অরুণার কোচ মনোজ ফিটনেস টেস্টের সময় যে ভিডিও তোলা হয়েছিল তার প্রমাণ সাইয়ের ডিজির কাছে পৌঁছে দেবেন। সাই কী পদক্ষেপ করে সেদিকে তাকিয়ে থেকে ঘটনা থেকে দূরত্ব বজায়ের চেষ্টা করছে জিএফআই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+