প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো ফাইনালে অন্নু রানি
প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছলেন অন্নু রানি। এই সফলতা পেতে নিজেরই গড়া জাতীয় রেকর্ড ভাঙলেন ২৭ বছরের ভারতীয় অ্যাথলিট।
প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছলেন অন্নু রানি। এই সফলতা পেতে নিজেরই গড়া জাতীয় রেকর্ড ভাঙলেন ২৭ বছরের ভারতীয় অ্যাথলিট। জ্যাভলিন থ্রো ইভেন্টের গ্রুপ এ-তে তৃতীয় হয়ে প্রতিযোগিতার ফাইনালে ওঠেন অন্নু রানি।

ফাইনালে অন্নু
জ্যাভলিন ইভেন্টের গ্রুপ এ-র যোগ্যতা নির্ণয় পর্বে ৬২.৪৩ মিটার দূরত্বে থ্রো করেন ভারতের অন্নু রানি। এই পর্বের সব বিভাগ মিলিয়ে পয়েন্টের নিরিখে পঞ্চম হন ২৭ বছরের ভারতীয় অ্যাথলিট। এশিয়া চ্যাম্পিয়ন চিনের লিউ শিয়িং (৬৩.৪৮) ও স্লোভেনিয়ার রাতেজ মার্টিনা (৬২.৮৭) গ্রুপে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হন।

শুরুটা ভালো নয়
যদিও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো ইভেন্টের যোগ্যতা নির্ণয় পর্বের শুরুটা ততটা ভালো হয়নি ভারতের অন্নু রানির। প্রথম চেষ্টায় মাত্র ৫৭.০৫ মিটার দূরত্বে থ্রো করতে সক্ষম হন তিনি। তবে দ্বিতীয় চেষ্টায় নিজের জীবনের সেরা থ্রোটি (৬২.৪৩) করেন ২৭ বছরের ভারতীয় অ্যাথলিট। তৃতীয় ও শেষ চেষ্টায় ৬০.৫০ মিটার দূরে থ্রো করেন অন্নু।

জাতীয় রেকর্ড টপকে
এর আগে ৬২.৩৪ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো পৌঁছনোর জাতীয় রেকর্ড ছিল অন্নু রানিরই। বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা নির্ণয় পর্বে তিনি নিজেই সেই রেকর্ড ভাঙলেন। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছনো অন্নু রানির কৃতিত্নে মুগ্ধ দেশের ক্রীড়া মহল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications