অলিম্পিয়াডে ৩০ জন দাবাড়ু প্রতিনিধিত্ব করবেন ভারতের, জেনে নিন তাঁদের এবং এই ইভেন্টে ভারতের অতীত পারফরম্যান্স

অলিম্পিয়াডে ৩০ জন দাবাড়ু প্রতিনিধিত্ব করবেন ভারতের, জেনে নিন তাঁদের এবং এই ইভেন্টে ভারতের অতীত পারফরম্যান্স

কিছু মুহূর্তের অপেক্ষার অবসান ঘটিয়ে ২৮ জুলাই মামাল্লাপুরমে বসতে চলেছে দাবা অলিম্পিয়াডের ৪৪তম সংস্করণের আসর। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা এই প্রতিযোগীতা চলবে ১০ অগস্ট পর্যন্ত। তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের উপস্থিতিতে এই প্রতিযোগীতা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অলিম্পিয়াডে মোট অংশগ্রহণকারী দেশ:

অলিম্পিয়াডে মোট অংশগ্রহণকারী দেশ:

চেন্নাই থেকে কিছু দূরে অবস্থিত মামাল্লাপুরমে আয়োজিত ৪৪তম দাবা অলিম্পিয়াডে মোট ১৮৭টি দেশ অংশ নেবে। ওপেন বিভাগে অংশ নেবে ১৮৮টি দল এবং মহিলাের বিভাগে অংশ নেবে ১৬২টি দল। দাবা অলিম্পিয়াডের আসরে সর্বাধিক প্রতিযোগী এই বারই অংশ নিতে চলেছে।

অলিম্পিয়াডে ভারতের কন্টিজেন্ট:

অলিম্পিয়াডে ভারতের কন্টিজেন্ট:

৩০ জন ভারতীয় প্রতিযোগী ছয়টি দলে এ বারের অলিম্পিয়াডে অংশ নেবে। এর আগে কখনও এই টুর্নামেন্টে এত সংখ্যক ভারতীয় দাবাড়ু অংশ নেয়নি। এই ছয়টি দলের মধ্যে তিনটি দল অংশ নেবে ওপেন ইভেন্টে এবং তিনটি দল অংশ নেবে মহিলাের ইভেন্টে। প্রতিটা দলে পাঁচ জন করে সদস্য থাকবে যার মধ্যে প্রতি রাউন্ডে চার জন করে অংশ নিতে পারবে। অধিকাংশ ক্ষেত্রেই দলের নেতৃত্বে যিনি থাকেন তিনি খেলেন না। তিনি টিম কম্পোজিশন ঠিক করেন। আয়োজককারী দেশ দু'টি করে দল এই প্রতিযোগীতায় উভয় বিভাগে নামাতে পারে কিন্তু মোট দলের সংখ্যা বিজোর হওয়ায় ভারত অতিরিক্ত একটি করে দল উভয় বিভাগে নামাতে পারে।

অলিম্পিয়াডে ভারতের প্রতিনিধিরা:

অলিম্পিয়াডে ভারতের প্রতিনিধিরা:

ওপেন ইভেন্টে ভারতের প্রথম দলে রয়েছেন ভিদিথ গুজরাঠি, পি হরিকৃষ্ণ, অর্জুন ইরিগাইসি, এস এল নারায়ণ এবং শশীকরণ কৃষ্ণন। ভারতের দ্বিতীয় রয়েছেন নিহাল সারিন, ডি গুকেশ, বি অভিবান, আর প্রজ্ঞানন্ধা এবং রৌণক সাধওয়ানি। ভারতের তৃতীয় দলে রয়েছেন সূর্য শেখর গঙ্গোপাধ্যায়, এস পি সিথুরামন, অভিজিৎ গুপ্ত, কার্থিকিয়ান মুরালী, অভিমূন্য পুরাণিক।

ভারতের মহিলাদের প্রথম দলে রয়েছেন কোনেরু হাম্পি, ডি হারিকা, আর বৈশালী, তানিয়া সচদেব এবং ভক্তি কুলকার্ণী। মহিলাদের দ্বিতীয় দলে রয়েছেন ভন্তিকা আগরওয়াল, সৌম্যা স্বামীনাথন, ম্যারি অ্যান গোমস, পদ্মীনি রাউত এবং দিব্যা দেশমুখ। মহিলাদের তৃতীয় দলে রয়েছেন, এশা কারাভাডে, সাহিথি ভারসিনি, প্রত্যুষা বোদ্দা, নন্ধিধা পিভি এবং বিশ্বা ভাসনাবালা।

দাবা অলিম্পিয়াডে ভারতের পারফরম্যান্স:

দাবা অলিম্পিয়াডে ভারতের পারফরম্যান্স:

২০১৪ সালে নরওয়েতে অনুষ্ঠিত অলিম্পিয়াডে ওপেন বিভাগে ব্রোঞ্জ জিতেছিল ভারত। ২০২০ ভার্চুয়াল অলিম্পিয়াডে যৌথ ভাবে সোনা জিতেছিল ভারত। ২০২১ ভার্চুয়াল অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতেছিল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+