ভারত-পাকিস্তান ম্যাচের লাইমলাইট থেকে দেশকে স্বীকৃতি এনে দিলেন শ্রীকান্ত
নয়া নজির ভারতীয় শাটলারের। সুপার সিরিজ জিতে তৃতীয় খেতাব ব্যাগে পুড়েলন কিদম্বি শ্রীকান্ত।
দুরন্ত পারফরমেন্স গোপীচাঁদের ছাত্রের। ইন্দোনেশিয়ান ওপেন জিতে দেশকে সম্মান এনে দিলেন ভারতীয় শাটলার কিদম্বি শ্রীকান্ত। ভারত-পাক ক্রিকেট ম্যাচের আলোকবৃত্তের বাইরে ব্যাডমিন্টন কোর্টে ফের সাফল্য পেলেন এই শাটলার।

শনিবার বিশ্বের এক নম্বর চিনা প্রতিপক্ষ সন ওয়ান হো-র বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে ফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছিলেন কিদম্বি শ্রীকান্ত। সেটাই যেন ইঙ্গিত দিয়েছিল খেতাব আসছেই। রবিবার জাপানি প্রতিপক্ষকে সেভাবে লড়াইতেই আসতে দিলেন ভারতীয় এই শাটলার। খেলার ফল ২১-১১, ২১-১৯।
এর আগে ভারতে ও চিনে দুটি টুর্নামেন্ট জিতেছিলেন এই শাটলার। গোপীচাঁদের ছাত্র ব্যাডমিন্টনের পুরুষ বিভাগেও ধীরে ধীরে নিজেকে মেলে ধরছেন। এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিংয়ের ২২ নম্বরে রয়েছেন তিনি। এটি তাঁর দ্বিতীয় সুপার সিরিজের ফাইনাল। সিঙ্গাপুরে ফাইনালে বি প্রণীথের কাছে হারতে হয়েছিল। কিন্তু এবার আর কোনও ভুল করেননি। চ্যাম্পিয়নশিপ জিতে নিলেন তরুণ ভারতীয় শাটলার।












Click it and Unblock the Notifications