ব্রেকিং: ভোট প্রচারের শেষলগ্নে নন্দীগ্রামে 'আক্রান্ত' শুভেন্দু
নন্দীগ্রামে ভোড় গ্রহণের আর কয়েক ঘন্টা বাকি। আজ সোমবার সকাল থেকে দফায় দফায় নন্দীগ্রামে প্রচার সেরেছেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই দিনের শেষে আক্রান্ত হতে হল বিজেপি প্রার্থীকে। তাঁর গাড়ি ভাঙচুর চেষ্টার অভিযোগ
এপিসেন্টার নন্দীগ্রাম। গোটা দেশের নজর এখন এই বিধানসভা কেন্দ্রের উপর। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী। কার্যত হাইভোল্টেজ লড়াই।
প্রথম দিন থেকেই নন্দীগ্রামের ভূমিপুত্র হিসাবে নিজেকে দাবি করে এসেছেন শুভেন্দু। এমনকি আজ সোমবারও সেই প্রসঙ্গ তুলে আনেন। প্রচার শেষে সেই নন্দীগ্রামে ফের আক্রান্ত হতে হল শুভেন্দু অধিকারীকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।

শুভেন্দুর গাড়ির উপর হামলার অভিযোগ
ভোটের প্রচারের আরও কয়েক ঘন্টা বাকি। সকাল থেকেই নন্দীগ্রাম চষে ফেলছেন তিনি। একের পর এক সভা করেন তিনি। একেবারে প্রচারের শেষ লগ্নে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী! আশ্বততলায় শুভেন্দুর গাড়ির উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আশ্বততলায় সভা শেষ করে বেরনোর সময় নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন। এমনকি শুভেন্দুর গাড়িও ভাঙচুর করার চেষ্টা হয় বলে অভিযোগ। কোনও রকমে এলাকা ছাড়েন তিনি।

স্থানীয় তৃণমূল কর্মীরা শুভেন্দুকে কালো পতাকা দেখায় বলে অভিযোগ
সকাল থেকে ব্যাক টু ব্যাক সভা করছেন শুভেন্দু অধিকারী। পালটা সভা -রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেউ কাউকে জায়গা ছাড়ছে না। এই অবস্থায় বিকেলের দিকে আশ্বততলার সভা শেষ করে বেরনোর সময় শুভেন্দুকে উদ্দেশ্য করে তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখায় বলে অভিযোগ। এমনকি, কেউ কেউ নোংরা আক্রমণ শুভেন্দুকে করে বলে অভিযোগ। এমনকি, শুভেন্দুর গাড়ির দিকে বিক্ষোভকারীরা এগিয়ে যান। শুধু তাই নয়, প্রাক্তন বিধায়কের গাড়ি ঘিরে ধরেন। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় শুভেন্দু তাড়াতাড়ি বেরিয়ে যান তিনি। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

দফায় দফায় আক্রান্ত শুভেন্দু
খোদ নন্দীগ্রামেই গত কয়েকদিনে একাধিকবার আক্রান্ত হতে হল শুভেন্দু অধিকারীকে। বিভিন্ন জায়গায় তৃণমূলের বিক্ষোভের মুখে তিনি। গত কয়েকদিন আগে ঝাঁটা হাতে শুভেন্দুকে তাড়া করেন মহিলারা। আর সেখানেই জিতবেন বলে আত্মবিশ্বাস শুভেন্দুর। তবে এদিন পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ বিজেপির। তাঁদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই তৃণমূল এভাবে লোককে সাজিয়ে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করাচ্ছে। আর তা জেনে বুঝেই পুলিশ চুপচাপ বলে দাবি বিজেপির।

আমি এলাকার ছেলে!
ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগেও বহিরাগত-ভূমিপুত্র ইস্যুতে সরগরম নন্দীগ্রাম। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছেন, তাঁর নাম ঘোষণা হতেই একের পর এক পোস্টার পড়তে থাকে নন্দীগ্রামের বিভিন্ন জায়গাতে। বহিরাগত প্রার্থী নয়, ভূমিপুত্র প্রার্থী চাই এমনটাই লেখা থাকে পোস্টারে। আর প্রচারের শেষলগ্নে এসে সেই বিষয়টিকেই ফের একবার ইস্যু করলেন শুভেন্দু। বলেন, 'আমি স্থানীয় ছেলে এখানেই থাকব। বাকি যাঁরা উড়ে এসেছেন, উড়ে চলে যাবেন। নাম না করে এভাবেই মমতাকে কটাক্ষ করেন শুভেন্দু।












Click it and Unblock the Notifications