Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গোটা নন্দীগ্রাম জুড়ে 'খেলছেন' শুভেন্দু! রেয়াপাড়ার ভাড়াবাড়িতে দুপুর পর্যন্ত ঘরবন্দি মমতা

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাড়াবাড়িতে কন্ট্রোলরুম। সেখান থেকে নিজেই ভোট পরিস্থিতি নজর রাখছেন তিনি।

গোটা দেশের নজর নন্দীগ্রামের উপর। হাইভোল্টেজ লড়াই চলছে সেখানে। সকাল থেকে গোটা দেশের নজর রয়েছে এই বিধানসভা কেন্দ্রের দিকে। ইতিমধ্যে নিজের ভোট দিয়েছেন শুভেন্দু অধিকারী।

সকালে নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। আর এরপরেই হুঁশিয়ারি, নন্দীগ্রামে হারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সেখানকার অস্থায়ী ঠিকানাতে বসে কার্যত ভোট পর্যালোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও এখনও রেয়াপাড়ার বাড়িতেই রয়েছেন তিনি।

রেয়াপাড়ায় অস্থায়ী ঠিকানাতে মমতা

রেয়াপাড়ায় অস্থায়ী ঠিকানাতে মমতা

নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার কথা ঘোষণার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাড়ি ভাড়া নিয়ে নন্দীগ্রামে থাকবেন। সেই মতো রেয়াপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েই অস্থায়ী ঠিকানা বানিয়েছেন। ভোট প্রচারে কথা দিয়েছেন, ফের ক্ষমতায় এলে তিনি মুখ্যমন্ত্রীর দফতরও একটা নন্দীগ্রামে তৈরি হবে। যেমনটা কালীঘাটে রয়েছে তাঁর। তবে দোলের দিন থেকে ওই ভাড়া বাড়িতেই রয়েছেন তিনি। দোলের দিন থেকে নন্দীগ্রামে থাকলেও বুধবার বেরিয়েছিলেন হুগলি ও হাওড়ায় প্রচার সভায় যোগ দিতে। বিকেলে চলে আসেন নন্দীগ্রামের বাড়িতে।

সকাল থেকেই ওই বাড়িতেই রয়েছেন তিনি

সকাল থেকেই ওই বাড়িতেই রয়েছেন তিনি

ভোটের সকাল। টানটান উত্তেজনা নন্দীগ্রামে। প্রেস্টিজিয়াস ফাইট মমতা শুভেন্দুর মধ্যে। সকাল থেকে সমস্ত বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন শুভেন্দু। কিন্তু সকাল গড়িয়ে দুপুর। কিন্তু একটি বারের জন্যও তাঁকে বের হতে দেখা যায়নি। শোনা গিয়েছিল, বিভিন্ন বুথে বুথে হয়তো ঘুরতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু কেন বের হলেন না মমতা? তৈরি হয়েছে জল্পনা।

ভাড়া বাড়িই এখন মমতার কন্ট্রোল রুম

ভাড়া বাড়িই এখন মমতার কন্ট্রোল রুম

শোনা যাচ্ছে, ওই বাড়িতে বসেই একের পর এক ফোন ঘোরাচ্ছেন নেত্রী। কথা বলছেন। সামগ্রিক ছবি বোঝার চেষ্টা করছেন। কার্যত নন্দীগ্রামের এই ভাড়াবাড়িই এখন মমতার কন্ট্রোলরুম। সেখান থেকে নিজেই ভোট পরিস্থিতি নজর রাখছেন তিনি। নন্দীগ্রামের কোথায় কী ঘটছে, সেই খবর দলের নেতা-কর্মীরা তাঁকে জানাচ্ছেন।

কলকাতা ফিরছেন না মমতা

কলকাতা ফিরছেন না মমতা

আজ বৃহস্পতিবার বিকেলে কলকাতা ফিরে আসার কথা ছিল মমতার। শুক্রবার তাঁর উত্তরবঙ্গে কর্মসূচি রয়েছে। কিন্তু তিনি ঠিক করেছেন, আজ তিনি নন্দীগ্রামেই থাকবেন। নন্দীগ্রামে ভোটের দিন যেভাবে বিভিন্ন এলাকায় অশান্তি ছড়াচ্ছে, সেই কথা মাথায় রেখে আজ কলকাতা ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী। বিভিন্ন ভোটকেন্দ্রে তৃণমূল পোলিং এজেন্টদের বাধা দেওয়া, ভোটারদের ভয় দেখানো, এমনকি বোমাবাজিরও অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।]

নন্দীগ্রাম জুড়ে খেলছেন শুভেন্দু!

নন্দীগ্রাম জুড়ে খেলছেন শুভেন্দু!

এদিন সকাল সকাল ভোট দেন শুভেন্দু। চোখে মুখে আত্মবিশ্বাস তাঁর। ভোট দিয়ে বেরিয়েই শুভেন্দুর হুঁশিয়ারি, তিনি জিতছেন হারাছেন মমতা। একাধিক বুথে যে তৃণমূল এজেন্ট দিতে পারেনি, দাবি করেন বিজেপি প্রার্থী। যদিও তৃণমূলের দাবি, রাত থেকে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। বিজেপি আশ্রিত দুস্কৃতীরা বিভিন্ন জায়গাতে বোমাবাজি করেছে। তৃণমূলের এজেন্টদের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ। যদিও শুভেন্দুর দাবি, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথাও কোনও অভিযোগ নেই। যদিও বেশ কয়েকটি বুথে ফের ভোট নেওয়ার দাবি মমতার নির্বাচনি এজেন্ট শেখ সুফিয়ানের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+