হঠাৎ বদলে গেল রুট! মূল রাস্তা ছেড়ে গ্রামের মেঠো পথ ধরে সভাস্থলে গেলেন মমতা
শেষ বেলার প্রচারে সরগরম নন্দীগ্রাম। আর মাত্র ২০ ঘণ্টা হাতে সময় রয়েছে তাঁদের। শেষবেলার প্রচারে একেবারে কোমর কষে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস-বিজেপি উভয় শিবির। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। ১ এপ্রিল
শেষ বেলার প্রচারে সরগরম নন্দীগ্রাম। আর মাত্র ২০ ঘণ্টা হাতে সময় রয়েছে তাঁদের। শেষবেলার প্রচারে একেবারে কোমর কষে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস-বিজেপি উভয় শিবির।
একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। ১ এপ্রিল হাইভোল্টেজ ভোট নন্দীগ্রামে। এবার নন্দীগ্রামেই হটস্পট। কারণ তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে। পালটা লড়াই শুভেন্দুর সঙ্গে।

হুইল চেয়ারে রোড শো মমতার
সকাল থেকেই নন্দীগ্রামে প্রচারের ময়দানে মমতা। ক্ষুদিরাম মোড় থেকে ঠাকুরচক পর্যন্ত রোড শো শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। হুইল চেয়ারেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করছেন তিনি। তাঁর পাশাপশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গ্রামের বাসিন্দাদারাও যোগ দিয়েছে। ৩টি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বোয়াল, আমেদাবাদে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাড়ায় পাড়ায় গিয়ে জনসভা করেন তিনি।

মূল রাস্তা ছেড়ে ঢুকে পড়লেন গ্রামের রাস্তায়
হঠাত করেই রোড শো-য়ের রুট পরিবর্তন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূল রাস্তা ছেড়ে ঢুকে পড়েন গ্রামের রাস্তায়। লক্ষ্য জনসংযোগ। রেয়াপাড়ায় ঢোকেন তিনি। গ্রামের রাস্তা ধরে এগোতে থাকেন তিনি। হুইল চেয়ারে বসেই গ্রামের রাস্তা ধরে এগোতে থাকেন তিনি। খবর পাওয়া মাত্র এগিয়ে আসেন গ্রামের বাসিন্দারা। ছেলে-মেয়েরাও মমতাকে একবার দেখার জন্যে ছুটে আসেন। তাঁদের প্রত্যেকের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন।

শুভেন্দু-শিশিরকে আক্রমণ মমতার
আজ ফের শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা আমার দোষ। ওদের প্রশাসনিক ও মন্ত্রীর পদ দেওয়ার পরে অনেক টাকা হয়েছে। এখন বিজেপি ধরছে, এত টাকা রাখবে কোথায়, তাই বিজেপি ধরছে। নন্দীগ্রামে ভূমি আন্দোলনকারীদের বিরুদ্ধে কেস দিয়েছে, আমি ঠিক জানি না, আপনারা বলুন। বাকি আন্দোলকারীদের মামলাও আমরা স্থগিত করার চেষ্টা করছি। শুধু গদ্দার বাবুর বিরুদ্ধে কোনও কেস দেয়নি। ও সিপিএমকে ডেকে নিয়ে এসেছিল। সে দিন সিপিএমের কর্মীরা পুলিশে পোশাক পড়ে গুলি চালিয়েছিল নন্দীগ্রামে। আজকেও তাই করছে। পুলিশ সাজিয়ে গোলমারল পাকাবে।

শেষ ল্যাপের প্রচারে সরগরম নন্দীগ্রাম
শেষ ল্যাপের প্রচারে সরগরম নন্দীগ্রাম। এরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। প্রচারে একে অপরকে টেক্কা দিতে তৎপর। একের পর এক সভা আর রোড শো রয়েছে দুই পক্ষেপই। নন্দীগ্রামে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইল চেয়ারেই নন্দীগ্রামের ক্ষুদিরাম মোড় থেকে ঠাকুরচক পর্যন্ত রোড শো শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, পালটা প্রচারে ঝড় তুলছেন শুভেন্দু অধিকারীও। মন্দিরে পুজো দিয়ে প্রচার করছেন তিনি। মঙ্গলবার অমিত শাহ, মিঠুন চক্রবর্তীর রোড শো রয়েছে নন্দীগ্রামে।

অধিকারীদের নিশানা মমতার
নন্দীগ্রামে পা রেখেই অধিকারী পরিবারের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন অধিকারীদের অনুমতি নিয়েই হাওয়াই চটি পরে পুলিশ ঢুকেছিল নন্দীগ্রামে। অধিকারীরা পুলিশ ঢুকতে দিত না নন্দীগ্রামে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা। পাল্টা দিয়েছেন শিশির অধিকারীও। তিনি মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ করবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications