খাস কলকাতায় ফের গণপিটুনি! চোর সন্দেহে বেধড়ক মারে মৃত্যু যুবকের

আবারও কলকাতায় চোর সন্দেহে যুবককে গণপিটুনির অভিযোগ। কালীঘাটের গুরুপদ হালদার রোডে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে।

আবারও কলকাতায় চোর সন্দেহে যুবককে গণপিটুনির অভিযোগ। কালীঘাটের গুরুপদ হালদার রোডে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। রবিবার ওই যুবককে গাছে বাধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

খাস কলকাতায় ফের গণপিটুনি! চোর সন্দেহে বেধড়ক মারে মৃত্যু যুবকের

চোর সন্দেহে যুবককে মারধরের অভিযোগ কালীঘাটের গুরুপদ হালদার রোডে। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, এই রাস্তায় এক যুবককে চোর সন্দেহে মারধর করা হয়। স্থানীয়দের একাংশ এক যুবককে গাছে বাধা অবস্থায় দেখতে পেয়েছিলেন বলে জানি গিয়েছে। খবর পাওয়ার পর পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ওই যুবককে বাঁচানো যায়নি।

পুলিশ সূত্রের খবর, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুরো ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ। রাস্তার বিভিন্ন জায়গায় যে সব সিসিটিভি ফুটেজ রয়েছে, তা খতিয়ে দেখথে পুলিশ। ইতিমধ্যেই একটি সিসিটিভি ফুটেছে একজনকে মারধরের দৃশ্য ধরা পড়েছে বলে জানা গিয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মৃতদের ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+