পুজো বলে কিছু নেই, শরতের ছোঁয়া দেবে একদল যুবক
পুজো বলে কিছু নেই, শরতের ছোঁয়া দেবে একদল যুবক
ওঁরা পথে ঘাটে ঘুরে বেড়ায়। সবার পুজো আছে। ওঁদের পুজো নেই। থাকলেও সেই পুজোয় আনন্দ নেই। ওঁদের নতুন জামা কাপড়ও নেই। পুজো বলে কিছু থাকলে তবে না। সব সমস্যার মূলে আর্থিক সমস্যা। তা থেকেই এত না পাওয়া। কিছু দেওয়ার চেষ্টা করছে একদল যুবক। ২৫ সেপ্টেম্বর, রবিবার, মহালয়ার দিন, খিদিরপুর একাডেমি স্কাউট গ্রুপের রোভারদের উদ্যোগে হতে চলেছে কলকাতার পথশিশুদের নতুন জামা উপহারের উদ্যোগ লাফ এন্ড লেট লাফ।

ওরা জানাচ্ছেন, এই উদ্যোগ নিয়ে নতুন করে আর কিছু জানানোর নেই। ৮-১২ বয়সী বাচ্চাদের জন্য পুজোর গিফট হিসেবে নতুন জামা পাঠিয়ে দিতে পারেন নিচের দেওয়া ঠিকানায়।। সমস্ত জামা একত্র করে আমরা ওইদিন মূলত দক্ষিণ কলকাতায় বাচ্চাদের দিয়ে দেবো।"
ওঁরা জানাচ্ছেন। যদি কেউ এই মঞ্চে থেকে কিছু দিতে চান তাহলে দিনের দিন, গিফট নিয়ে, রুট জেনে, ঠিক সময়ে, ঠিক জায়গায় পৌছে, নিজের হাতে, নিজের উপহার দিয়ে দিতে পারেন।। শুধু কি কি নিয়ে আসছেন, তার এজগ্রুপ ইত্যাদি ডেমোগ্রাফি আগে জানিয়ে দিতে হবে। নতুন জামা কুরিয়র করে একবার জানিয়ে দেবেন। কেনার সময় নেই/কিনে ফেলেছেন, কিন্তু কুরিয়র করার সময় নেই/বিদেশে থাকেন- এমন সমস্যা থাকলে প্লিজ একবার কথা বলে নেবেন।। কলকাতা ও তার আশেপাশে আমরা গিয়েও আনতে পারবো হয়তো ।।
তাঁরা এও বলছেন, হঠাৎ একগাদা টাকা পাঠাবেন না।। চেষ্টা করুন জামাকাপড়ই দিতে। খুব ভালো কোয়ালিটির (বা, দামী) জামা কিনবেন না। ওগুলো রিসেল হয়ে যায়।। বরং সেই খরচে দুটো/তিনটে মধ্যমমানের জামা দিতে পারেন।। পুরনো জামা চালিয়ে দেওয়ার প্রকল্প এটা নয়।। সেরম থাকলে, সেটা নিয়েও আলাদা করে কথা বলে নেবেন।। এর মধ্যে চালিয়ে দেবেন না প্লিজ। একটা বাচ্চার পর, লাইনে দাঁড়ানো পরের জনের জন্য একটা পুরনো জামা (তাও গোনাগুনতি) বেরোলে না, খুব খারাপ লাগে।












Click it and Unblock the Notifications