পাটুলিতে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, খুনের অভিযোগে ময়নাতদন্ত
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পাটুলি রায়পুর রোডের ফ্ল্যাটে এক বয়স্ক মহিলার মৃত্যুর খবর পেয়ে ছুটে যায় পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পাটুলি রায়পুর রোডের ফ্ল্যাটে এক বয়স্ক মহিলার মৃত্যুর খবর পেয়ে ছুটে যায় পুলিশ। তাঁর নাম শোভা চট্টোপাধ্যায়। বয়স ৬০ বছর।

তাঁর ছেলে দেবলের বক্তব্য, বয়স জনিত কারণে দুপুর সাড়ে তিনটে নাগাদ মা মারা গিয়েছেন। ওই বৃদ্ধাকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তবে আশপাশের বাসিন্দাদের থেকে পুলিশ জানতে পারে, মহিলার ছেলে দেবল চট্টোপাধ্যায় মাকে কথায়-কথায় মারধর করতেন। তারপরই পুলিশ নড়েচড়ে বসে। কারণ প্রতিবেশীরা ভিন্ন সুরে কথা বলেছেন। যা থেকেই সন্দেহ দানা বাঁধে।
দেবল নিজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী। সম্পত্তির লোভে তিনি নিজের মাকে মারধর করে খুন করেছেন বলে দাবি করেছেন অনেকে। যদিও এই নিয়ে সরাসরি কেউ অভিযোগ দায়ের করেননি। তাই মৃত্যুর আসল কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। তারপরই পুলিশ সিদ্ধান্ত নেবে। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।












Click it and Unblock the Notifications