Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অভিজাত আবাসন থেকে মরণ ঝাঁপ! একাকি মহিলা সম্পর্কে পুলিশের তদন্ত

ফের দক্ষিণ কলকাতার অভিজাত সাউথ সিটি আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা। শনিবার বেলা ১২.২৫ নাগাদ সাউথ সিটির টাওয়ার ৩-এর ১৭ তলা থেকে ঝাঁপ দেন বছর চল্লিশের সোনালি আইকত নামে ওই মহিলা ।

ফের দক্ষিণ কলকাতার অভিজাত সাউথ সিটি আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা। শনিবার বেলা ১২.২৫ নাগাদ সাউথ সিটির টাওয়ার ৩-এর ১৭ তলা থেকে ঝাঁপ দেন বছর চল্লিশের সোনালি আইকত নামে ওই মহিলা । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় যাদবপুর থানার পুলিশ। পরে পুলিশ গিয়ে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।

অভিজাত আবাসন থেকে মরণ ঝাঁপ! একাকি মহিলা সম্পর্কে পুলিশের তদন্ত

পুলিশ সূত্রে খবর, ওই টাওয়ারে পরিচারিকাকে নিয়ে সোনালি আইকত নামে ওই মহিলা একাই থাকতেন। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলেও জানা গিয়েছে। পাওয়া গিয়েছে প্রেসক্রিপশন। বহুতল থেকে নিচে পড়ায় মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। হঠাৎ কিছু ভারী জিনিস পড়ার শব্দে আবাসনের রক্ষীরা গিয়ে সোনালির দেহ দেখতে পান।

অভিজাত আবাসন থেকে মরণ ঝাঁপ! একাকি মহিলা সম্পর্কে পুলিশের তদন্ত

সোনালি আইকত অবসাদে আত্মঘাতী, নাকি তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছেন যাদবপুর থানায় তদন্তকারী আধিকারিকরা। বিষয়টি নিয়ে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোনালি আইকতের আত্মীয়দের সঙ্গেও কথা বলা হচ্ছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে যাদবপুর থানার তদন্তকারী আধিকারিকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+