৫০ বছর পরে আলিপুর চিড়িয়াখানায় জন্ম নিল বুনো কুকুর
৫০ বছর পরে আলিপুর চিড়িয়াখানায় জন্ম নিল বুনো কুকুর
চিড়িয়াখানায় ছিল না কোনও বন্য কুকুর। শূন্যতার সুবর্ণজয়ন্তী পেরিয়ে অবশেষে দীর্ঘ পঞ্চাশ বছর পর গত বছরের শেষে আলিপুর চিড়িয়াখানায় বছর জন্ম নেয় বুনো কুকুর। আপাতত অপেক্ষা আর কিছুদিনের। তারপরেই দুই ভাইবোন আসবে প্রকাশ্যে। চিড়িয়াখানা পরিবারের জৌলুস বাড়াবে বলে আশায় বুক বাঁধছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানা ৮১দিন আগে জন্ম নেয় দু জোড়া বন্য কুকুরের সন্তান। যদিও একজোড়া সন্তানের মৃত্যু হলেও আরেক জোড়া সন্তানকে অতি যত্ন সহকারে ৮১ দিনে বড় করে তুলেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে আরো জানা গিয়েছে, ২০১৯-এ ভাইজাগ চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল একজোড়া বন্য কুকুর। বছর দেড়েক বাদে তাদেরই সন্তান হয়। কিন্তু সেই খবরে উল্লসিত না হয়ে উল্টে চিন্তিত হয়ে পড়েন চিড়িয়াখানার কর্মীরা। যে খাঁচায় রাখা হয়েছিল এই দুই বন্য কুকুরকে, সেখানেই রয়েছে ছোট্ট মুখের একটি গুহা।
নিরিবিলি প্রয়োজন হলেই বন্য কুকুরদ্বয় ঢুকে পড়ত সেখানে। আর সেই গুহা থেকে ২৩ ডিসেম্বর সকালে একটি মৃত সন্তানকে বের করে আনে মা বন্য কুকুরটি। তার ঠিক আগের দিনই গুহার মধ্যে জন্ম হয় চারটি কুকুরের। এক সদ্যোজাতের মৃত্যু খুব একটা অস্বাভাবিক নয় বলেই প্রাথমিক ভাবে মনে হয় কর্তাদের। কিন্তু বিপদ বাড়ে সন্ধেতে। সন্ধের দিকে আরও এক মৃত শাবককে গুহা থেকে বের করে আনে মা।
পরপর দুই বন্য কুকুরশাবকের মৃত্যুতে চিন্তার ভাঁজ পড়ে। কারণ বিশ্লেষণ শুরু হয়। এমনিতেই ভারতীয় বন্য কুকুরের সংখ্যা এই মুহূর্তে আহামরী কিছু নয়। কমতে থাকা এই প্রজাতির জন্য ইতিমধ্যেই কানহা জাতীয় উদ্যান সহ একাধিক জায়গায় রেডিও কলার জাতীয় বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা শুরু হয়েছে। সেক্ষেত্রে জন্মানোর পরেও না বাঁচলে তা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে যথেষ্ট হতাশার হয়ে দাঁড়ায়।
প্রাথমিক আলোচনায় দেখা যায়, মা বা বাবার আঘাতেই কোনওভাবে মৃত্যু হয়েছে বাচ্চাদুটির। দ্রুত সিদ্ধান্ত নিয়ে জীবিত দুই বাচ্চাকে খাঁচা থেকে সরিয়ে আনা হয়। ভাইবোনকে ভর্তি করা হয় চিড়িয়াখানার হাসপাতালে। তাতেও সমস্যা মেটেনি। এত ছোট বন্য কুকুরশাবককে মা ছাড়া সুস্থভাবে বড় করার অভিজ্ঞতা ছিল না চিড়িয়াখানার কারও। কিন্তু মাতৃদুগ্ধের পরিবর্তে হাতে করেই দুধ খাওয়ানোর পদ্ধতি শুরু করা হয়। আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সুস্থ হতে শুরু করে ভাইবোন।
আপাতত দুই বন্য কুকুরশাবকের বয়স ৮১ দিন। দুজনেরই ওজন ২,২০০ থেকে ২,৩০০ গ্রামের মধ্যে, সেটাকে স্বাভাবিক বলেই মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আপাতত তাদের প্রতিদিনের ডায়েটে রয়েছে ৩০ থেকে ৪০ মিলিলিটার দুধ, সেটাও চলছে ফিডিং বোতলেই। সঙ্গে থাকছে ১৬০ গ্রাম করে মুরগির মাংস। হজমের সুবিধার জন্য সেটা খাওয়ানো হচ্ছে সিদ্ধ ও নরম করে।
আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত জানান, 'বন্য কুকুরশাবকদ্বয়কে বাঁচানো কঠিন ছিল। তবে প্রায় তিন মাসের পরিচর্যায় ওদের সুস্থ করে আমরা খুশি। এদের ঘিরে চিড়িয়াখানার আকর্ষণও বাড়বে বলে আশা করছি।'
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications