'অভয়া'র পরিবারকে টাকা অফারের অভিযোগ! সেই ডিসি নর্থকেও সরালেন মমতা, আর কে কোন দায়িত্ব পেলেন
West Bengal Police: রাজ্য পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল। জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরানো হল বিনীত গোয়েলকে। ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ ভার্মাকে পুলিশ কমিশনার পদে বসানো হচ্ছে। এডিজি এসটিএফ করা হচ্ছে বিনীত গোয়েলকে।
সোমবার জুনিয়ার ডাক্তারদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরেইকলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনিয় গোয়েলকে সরানোর কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি আজ মঙ্গলবার চারটের আগেই এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানানো হয়। সেই মতো চারটে বাজার আগেই কলকাতা পুলিশ কমিশনার পদে রদবদল করা হল (West Bengal Police) ।

একই সঙ্গে একাধিক শীর্ষ পুলিশ পদেও ব্যাপক রদবদলের কথা বলা হয়েছে। ইতিমধ্যে নবান্নের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই অনুযায়ী, অভিষেক গুপ্তকেও সরিয়ে দেওয়া হল। তাঁকে ইএফআর সেকেন্ড ব্যাটেলিয়নে পাঠানো হল। ওই পদে অর্থাৎ ডিসি নর্থ হিসাবে নতুন দায়িত্ব দেওয়া হল দীপক সরকারকে।
বলে রাখা প্রয়োজন, আরজি কর কাণ্ডের পর প্রথম হাসপাতালে পৌঁছন তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্ত। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক অভিযোগ উঠেছে। এমনকি অভয়ার নিথর দেহ যখন ঘরে শায়িত সেই সময় পরিবারকে টাকার অফার করার অভিযোগ উঠেছে অভিষেক গুপ্তের বিরুদ্ধে।
সরব হয়েছিলেন জুনিয়ার ডাক্তাররাও। গত কয়েকদিন আগে তাঁকে জিজ্ঞাসাবাদও করেন সিবিআই আধিকারিকরা। প্রায় এক ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বের হন তিনি।
সোমবারই মুখ্যমন্ত্রী জানান, ওরা ছোট। বড়দের ভূমিকা অনেক ক্ষেত্রে বেশি থাকে। আর তাই ডাক্তারদের দাবির বাইরেও আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। আর সেখানেই ডিসি নর্থকে সরানোর ইঙ্গিত দেন। বলেন, ঘটনার পরেই হাসপাতালে প্রথম গিয়েছিলেন। তাঁকেও আমরা সরানোর সিদ্ধান্ত নিয়েছি। এরপরেই দেখা যায়, ডিসি নর্থ পদ থেকে অভিষেক গুপ্তকে সরানো হয়েছে। পদন্নোতি নয়, বরং কম গুরুত্বপূর্ণ একটা পোস্ট অর্থাৎ ইএফআর সেকেন্ড ব্যাটেলিয়নে পাঠানো হল।
পুলিশের ভাষায় অনেকেই বলেন, এটি 'গ্যারেজ পোস্টিং'। নয়া ডিসি নর্থ দীপক সরকার শিলিগুড়ি কমিশনারেটের ডিসি পদে ছিলেন। অন্যদিকে নতুন এডিজি আইন শৃঙ্খলা হলেন জাভেদ শামিম। তিনি এডিজি আইবি পদে ছিলেন। অন্যদিকে জ্ঞানবন্ত সিংকে ইকোনমিক অফেন্স থেকে রাজ্য পুলিশের এডিজি আইবি পদে পাঠানো হল। এছাড়াও আরও বেশ কিছু পুলিশ পদে রদবদল করা হল।
দেখুন কে কোন পদ পেলেন-
Manoj Kumar Verma to be the new Kolkata Police Commissioner; Vineet Kumar Goyal transferred and posted as ADG & IGP, STF, West Bengal pic.twitter.com/6meNjBFlHd
— ANI (@ANI) September 17, 2024












Click it and Unblock the Notifications