একদিকে ধর্মঘটীরা অন্যদিকে সরকার, বনধে রাজ্য জুড়ে মিশ্র প্রভাব
কলকাতা, ৩০ এপ্রিল : একদিকে ধর্মঘটীরা বনধ সফল করতে পথে নেমেছেন। নানা জায়গায় মিছিল, পিকেটিং, বনধের স্বপক্ষে স্লোগান দিয়ে মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন, অন্যদিকে বনধ সংস্কৃতিকে সমূলে উৎখাত করতে তৎপরতা দেখাচ্ছে সরকার এবং একইসঙ্গে তাদের কাডারবাহিনী। ফলে সবমিলিয়ে রাজ্য জুড়ে বনধের মিশ্র প্রভাব দেখা গিয়েছে।
কলকাতার ধর্মতলা, শিয়ালদহ, যাদবপুর, বেকবাগান, কলেজস্ট্রিট, সল্টলেক, নিউটাউন, শ্যামবাজারের পাশাপাশি, আসানসোল, মালদহ ইত্যাদি জায়গা মিলিয়ে সামগ্রিকভাবে বনধের মিশ্র প্রভাবই দেখা যাচ্ছে।

কোথাও কোথাও সরকারি বাসের দেখা মিললেও প্রয়োজনের তুলনায় বেশ কম চলছে বেসরকারি বাস। কলেজস্ট্রিট, পানিহাটি, তারাতলা, আসানসোল সহ বেশ কয়েকটি জায়গায় ধর্মঘটে অংশগ্রহণকারীদের উপর নেমে এসেছে পুলিশের শাসন, অথবা শাসক দলের মাস্কেটবাহিনীর চোখরাঙানি। হাওড়ায় বাস ভাঙচুর ও কয়েকটি জায়গায় হামলা চালিয়ে ধর্মঘটকারীদের তুলে দেওয়ারও অভিযোগ উঠেছে।
এদিন বনধের বিরোধিতায় কলকাতা সহ রাজ্যের নানা জায়গায় মিছিল করে তৃণমূল কংগ্রেস। শতাব্দি রায় তাঁর লোকসভা এলাকা বীরভূমে বনধের বিপক্ষে মিছিল করেন। অন্যান্য নেতারাও একই পথে হাঁটার কথা বলেছেন।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বসিরহাট, ক্যানিং, বালিগঞ্জ সহ বেশ কয়েকটি জায়গায় ট্রেন চলাচলে অসুবিধা হলেও সকাল ৯ টার পর আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications