টিকিট না পাওয়ার ক্ষোভ, চওড়া হচ্ছে ফাটল, বিজেপিতে শিবপুরের 'অপমানিত' তৃণমূল কংগ্রেস বিধায়ক
টিকিট না পাওয়ার ক্ষোভ, চওড়া হচ্ছে ফাটল, বিজেপিতে শিবপুরের 'অপমানিত' তৃণমূল কংগ্রেস বিধায়ক
হাওড়ার শিবপুরে সংগঠনকে তিলতিল করে গড়ে তুলেছিলেন তিনি। সফল বিধায়ক তাও টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। অভিমানে শেষে বিজেপিতে যোগ দিলেন শিবপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক জটু লাহিড়ি। তিনি অভিযোগ করেছেন দলের কাছে তিনি অপমানিত। সেকারণেই বিজেপিতে যোগ দিয়েেছন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিজেপি করে যাবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য এবার তাঁকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস।

বিজেপিতে জটু লাহিড়ি
দলের জন্য জান-প্রাণ দিয়ে লড়েও টিকিট পাননি। অভিমানে তাই বিজেপিতে যোগ দিলেন শিবপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক জটু লাহিড়ি। তিনি অভিযোগ করেছেন শিবপুরে দলের অস্তিত্ব তৈরি করেছিলেন তিনি। এতোবার জিতেছেন এই কেন্দ্র থেকে। তারপরেও দল তাঁকে টিকিটট দেওয়ার প্রয়োজন মনে করল না। তাই বাধ্য হয়েই তিনি বিজেপিতে যোগ দেন। নিজে গিয়ে বিজেপিতে যোগ দিয়ে এসেছেন। কেউ সঙ্গে না থাকলেও একাই লড়বেন। এবং জীবনের শেষ দিন পর্যন্ত বিজেপির করে যাবেন বলে দাবি করেছেন জটু লাহিড়ি।

শিবপুরে এবার তৃণমূলের প্রার্থী কে?
শিবপুর কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মনোজ তিওয়ারিকে। তারকা প্রার্থী দিয়ে চমক তৈরি করার চেষ্টা করেছে কালীঘাট। কিন্তু মনোজে সন্তুষ্ট নন সেখানকার জটু পন্থী তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এই নিয়ে ইতিমধ্যেই বিদ্রোহ শুরু হয়ে গিেয়ছে শিবপুরে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মী মনোজ তিওয়ারিকে বহিরাগত বলে আক্রমণ করতে শুরু করেছেন।

হাওড়ায় ভাঙন
প্রার্থী তালিকা ঘোষণার পরেই একাধিক বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অন্দরে বিদ্রোহ শুরু হয়ে গিেয়ছে। একাধিক পরিচিত মুখকে টিকিট না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। হাওড়াতেও ছড়িয়ে পড়েছে বিদ্রোহের আগুন। যার মধ্যে অন্যতম শিবপুর কেন্দ্র। যেখানে পুরনো বিধায়ক জটু লাহিড়িকে প্রার্থী না করায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। জটু লাহিড়িক পথে পা বাড়িয়েছেন শীতল সর্দারও।তিনি ও ক্ষোভে বিজেপিতে যোগ দিতে চলেছেন।

জটুর পথে শীতল সর্দার
টিকিট না পেয়ে বিদ্রোহী হাওড়ার আরেক বিধায়ক। এবার বিদ্রোহী হয়ে উঠেছেন সাঁকরাইলের বিধায়ক শীতর সর্দার। তিনিও বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। কবে তিনি বিজেপিতে যোগ দেবেন তা জানা যায়নি।
জটু লাহিড়ি দাবি করেছেন মমতা সরকার যত যাবে তত তাড়াতাড়ি রাজ্যের উন্নয়ন হবে। মমতা সরকার রাজ্যকে ভিখিরির পর্যায়ে নিয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসে আমি বঞ্চিত বলে অভিযোগ করেছেন জটু লাহিড়ি।












Click it and Unblock the Notifications