মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ SSC চাকরী প্রার্থীদের, রাস্তায় শুয়ে পড়লেন বিক্ষোভকারীরা

মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ SSC চাকরী প্রার্থীদের, রাস্তায় শুয়ে পড়লেন বিক্ষোভকারীরা

ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ শিক্ষকদের। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উপর রাস্তায় শুেয় পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এসএসসি চাকরি প্রার্থীরা। ফের অভিনব কায়দায় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ। কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে গোটা এলাকা। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে মমতার বাড়ির পিছনে আদি গঙ্গায় নেমে বিক্ষোভ দেখান শিক্ষকরা। তাই নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। ফের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই বিক্ষোভে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ

ফের চাকরির দাবিতে বিক্ষোভ শিক্ষকদের। এবার এসএসসি চাকরি প্রার্থীরা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বিক্ষোভ দেখান। রাস্তায় বসে পড়ে মুখ্যমন্ত্রী কাছে চাকরি চাইছি প্ল্যাকার্ড লিখে বিক্ষোভ দেখাতে থাকেন যুবক যুবতীরা। ঘটনায়তীব্র উত্তেজনা তৈরি হয় কালীঘাট এলাকা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
দীর্ঘক্ষণ রাস্তায় বসে পড়ে কেউ কেউ আবার শুয়ে পড়ে বিক্ষোভ দেখান।

এর আগে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনে আদিগঙ্গায় প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন শিক্ষকরা। স্থায়ী করণ এবং বেতন বৃদ্ধির দাবিতে ছিল তাঁদের বিক্ষোভ। এই নিয়ে তোলপাড় হয়েছিল রাজনৈতিক মহল। বিজেপি শিক্ষকদের বিক্ষোভকে হাতিয়ার করে কলেজ স্কোয়ার থেকে শিক্ষা বাঁচাও মিছিল করেছিল। তাতে সামিল হয়েছিলেন রাজীব, অনুপম, সৌমিত্ররা। শিক্ষকদের দুরবস্থার কথা তুলে ধরে বিজেপির ইস্তেহারেও একাধিক প্রতিশ্রুতি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। বিজেপি নেতারা বারবারই দাবি করেছেন বিজেপি সরকার বাংলায় এলে প্রতি বছর এসএসসি চালু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+