পামেলাকে দিয়ে বলানো হচ্ছে এসব কথা, নেপথ্যে কে? পাল্টা বিস্ফোরক দাবি রাকেশ সিংয়ের

পামেলাকে দিয়ে বলানো হচ্ছে এসব কথা, নেপথ্যে কে? পাল্টা বিস্ফোরক দাবি রাকেশ সিংয়ের

পামেলার অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। তিনি অভিযোগ করেছেন পামেলাকে দিয়ে বলানো হচ্ছে এসব কথা। বিজেপির গোষ্ঠিদ্বন্দ্ব প্রমাণে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। সেকারণে কলকাতা পুলিশকে দিয়ে এই সব কাজ করাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদত রয়েছে পামেলার এই মন্তব্যের নেপথ্যে। পুরো ঘটনাটি কলকাতা পুলিশের সাজানো বলে পাল্টা অভিযোগ করেছেন রাকেশ সিং।

রাকেশের পাল্টা দাবি

রাকেশের পাল্টা দাবি

বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। তিনি অভিযোগ করেছেন পামেলা নিজের কথা বলছেন না। তাঁকে দিয়ে বলানো হচ্ছে এসব কথা। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তারাই চক্রান্ত করে পামেলাকে দিয়ে এসব কথা বলাচ্ছে। রাকেশ দাবি করেছেন তদন্ত হলে তিনি সবরকম সহযোগিতা করবেন।

নেপথ্যে কে?

নেপথ্যে কে?

রাকেশ সিং পাল্টা দাবি করেছেন এই ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদকে কাজ করছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশই পুরো ঘটনাটা সাজিয়েছে। পামেলাকে িদয়ে সেকারণেই তাঁর নাম বলানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় শাসক দলের গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেেছন বিজেপি নেতা রাকেশ সিং।

পামেলার অভিযোগ

পামেলার অভিযোগ

শনিবার আলিপুর আদালতে বিজেপি নেত্রী পামেলা গোস্বামী অভিযোগ করেছেন কৈলাশ বিজর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। রাকেশ সিংয়ের গ্রেফতারি দাবি করেছেন। এমনকী এই ঘটনার সিআইডি তদন্তও দাবি করেছেন পামেলা। এদিকে রাকেশ সিংয়ের দাবি তাঁর সঙ্গে গত দেড় বছর ধরে পামেলার কোনও যোগাযোগ নেই। এমনকী ফোনেও কথা হয় না।

 গ্রেফতার পামেলা

গ্রেফতার পামেলা

গতকাল মাদক সহ নিউ আলিপুর থেকে গ্রেফতার করা হয় বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে। তাঁর কাছ থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার হয়েছে। পামেলার গাড়ি থেকে প্রায় ১০০ গ্রাম কোকেন উদ্ধার হয়েছে যার বাজার মূল্য ১ লক্ষ টাকা। পামেলার সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা প্রবীর দে কেও। পামেলা নিজে বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক এবং হুগলি জেলার বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+