চুরি হবে পোস্টাল ব্যালট, শঙ্কিত বিজেপি, লালবাজারে অভিযোগ সব্যসাচী, স্বপন দাশগুপ্তদের

চুরি হবে পোস্টাল ব্যালট, শঙ্কিত বিজেপি, লালবাজারে অভিযোগ সব্যসাচী, স্বপন দাশগুপ্তদের

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তথা শুনেছে কমিশন। ভোটও হচ্ছে আটদফায়। প্রায় সব দাবিই ফলে গিয়েছে কমিশনের ভোটের নির্ঘণ্টে। এবার পোস্টাল ব্যালট চুরির আশঙ্কায় ঘুম উড়েছে বিজেপি নেতাদের। সোমবার তড়িঘড়ি লালবাজালে পুলিশ কমিশনার সৌমেন মিত্রের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়ে এলেন সব্যসাচী দত্ত ও স্বপন দাশগুপ্তরা। কলকাতার পুলিশ কমিশনারকে দেওয়া স্মারক লিপিতে পোস্টাল ব্যালট চুরির আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা

লালবাজারে অভিযোগ সব্যসাচী, স্বপন দাশগুপ্তদের

স্বপন দাশগুপ্তের নেতৃত্বেই এর আগে নির্বাচন কমিশনে গিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন দাবি জানিয়েছিলেন বিজেপি নেতারা। এমনকী দুর্নীতি গ্রস্ত পুলিশ আধিকারীকদেরও সরানোর দাবি জানিয়েছিলেন তাঁরা। তারপরেই নির্বাচন কমিশন ২ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করে। তারমধ্যে অন্যতম বিবেক দুবে। তিনি লোকসভা ভোটেও বাংলার দায়িত্বে ছিলেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে তিনি কলকাতায় আসেন। তারপরেই স্বপন দাশগুপ্তদের লালবাজারে অভিযোগ জানাতে যাওয়ায় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত দাবি করেছেন ভোটের সময় নানা কারচুপি হতে পাের। সেই আশঙ্কা করেই লালবাজারে আসা। প্রথম দফা, দ্বিতীয় দফা ভোটের পর অনেকটা সময় রয়ে যাচ্ছে তারপর গণনা। এর মাধে পোস্টার ব্যালট চুরি হয়ে যেতে পারে। তাঁরা লালবাজারে এই নিয়ে আশঙ্কা প্রকাশ করে অভিযোগ জানানোর পাশাপাশি তিন দুর্নীতি গ্রস্ত পুলিশ অফিসারের নাম দিয়েছেন তাঁদের ভোটের ডিউটিতে দেওয়া যাবে না বলে অভিযোগ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+