সেরে উঠতে সময় লাগবে, শনিবার পর্যন্ত মমতার সব কর্মসূচি স্থগিত, পরে সিদ্ধান্ত জানাবে তৃণমূল
সেরে উঠতে সময় লাগবে, শনিবার পর্যন্ত মমতার সব কর্মসূচি স্থগিত, পরে সিদ্ধান্ত জানাবে তৃণমূল
৪৮ ঘণ্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সব নির্বাচনী কর্মসূচি স্থগিত রাখা হল। তৃণমূল কংগ্রেস সূত্রে এমনই খবর জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ সুস্থ হতে চার থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। যদিও তিনি নিজে হাসপাতালের বেডে শুয়ে বলেছিলেন প্রয়োজনে হুইল চেয়ারে যাব। কিন্তু প্রচারের কোনও কর্মসূচি বদল হবে না। ২-৩ দিনের মধ্যেই ফের কর্মসূচিতে ফিরব। কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে সেটাই এখন দেখার।

নন্দীগ্রামে জনসংযোগে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে নন্দীগ্রাম থেকে কলকাতায় নিয়ে আসা হয়। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ৬ সদস্যের বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য। আজ বিকেলে বাঙুর হাসপাতালে সিটিস্ক্যান করা হয় তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সুস্থ হতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। তাঁর বাম পায়ে আঘাত লেগেছে। পা ফুলে গিয়েছে। কোমরে এবং বুকে ব্যাথা রয়েছে। সোডিয়াম কম থাকায় চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।
এদিকে হাসপাতালের বেডে শুয়েই শনিবার েথকেই প্রচারে নামবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার ১৩ মার্চ তাঁর পুরুলিয়ায় সভা করার কথা ছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৪৮ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। ৪৮ ঘণ্টা পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শাসক দল।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করা হয়েছে অভিযোগ করে আগামিকাল পথে নামছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিষনেও তারা অভিযোগ জানাবে বলে জানিয়েছে। আগেই কমিশনের কাছে কড়া চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। এই কড়া চিঠির ভাষা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কমিশন। কোনও ভাবেই ডিজির অপসারণের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার সম্পর্ক নেই বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications