২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল, দীর্ঘ এক মাস ধরে ভোট, একাধিক দফা এক একটি জেলায় জেনে নিন বিস্তারিত

২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল, দীর্ঘ এক মাস ধরে ভোট, একাধিক দফা এক একটি জেলায় জেনে নিন বিস্তারিত

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ঘরে চলবে রাজ্যে ভোট গ্রহন। নোটিফিকেশন মিলিয়ে সেটা দেড় মাসের বেশি হয়ে যাচ্ছে। একাধিক জেলায় একের বেশি দফায় ভোট গ্রহণ হবে। শুধু মাত্র দক্ষিণ ২৪ পরগনাতে ৩ দফায় ভোট নেওয়া হবে। উত্তরবঙ্গের সঙ্গে মিিশয়ে দেওয়া হয়েছে দক্ষিণ বঙ্গের ভোট গ্রহণের দিন। শুধু মাত্র বাংলায় কেন এতো বেশি দফায় ভোট গ্রহণ এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

৮ দফায় ভোট বাংলায়

৮ দফায় ভোট বাংলায়

অবশেষে বহু প্রতিক্ষিত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল অরোরা বিকেল সাড়ে চারটে নাগাদ সাংবাদিক বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট গ্রহণের কথা ঘোষণা করেছে নির্বাতন কমিশন। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কবে কোথায় ভোট

কবে কোথায় ভোট

৮ দফার ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে। প্রথম দফাতেই ৩০টি আসনে ভোট। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ১, পূর্ব মেদিনীপুর পার্ট ১-এ ভোট গ্রহণ হবে প্রথম দফায়। দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিল। ৩০ টি আসনে হবে ভোট গ্রহণ। বাঁকুড়া পার্ট ২, পশ্চিম মেদিনীপুর ২, পূর্ব মেদিনীপুর ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ১ হবে ভোট গ্রহণ। তৃতীয় দফা ৬ এপ্রিল । মোট ৩১টি আসনে হবে ভোট গ্রহণ। হাওড়া পার্ট ১, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ২ এ হবে ভোট গ্রহণ। চতুর্থ দফা ১০ এপ্রিল। মোট ৪৪টি আসনে হবে ভোট গ্রহণ। হাওড়া ২, হুগলি ২, দক্ষিণ ২৪ পরগনা ৩, আলিপুরদুয়ার, কোচবিহারে হবে ভোট গ্রহণ। পঞ্চম দফায় ভোট গ্রহণ ১৭ এপ্রিল । মোট ৪৫টি আসনে হবে ভোট গ্রহণ। উত্তর ২৪ পরগনা ১, নদিয়া ১, পূর্ব বর্ধমান ১, দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়িতে হবে ভোট। ষষ্ঠ দফা ২২ এপ্রিল। মোট ৪৩টি আসনে হবে ভোট গ্রহণ। উত্তর ২৪ পরগনা ২, নদিয়া ২, পূর্ব বর্ধমােন হবে ভোট গ্রহণ। সপ্তম দফার ভোট ২৬ এপ্রিল। মোট ৪৩টি আসনে ভোট। মালদহ ১, মুর্শিদাবাদ ১, পশ্চিম বর্ধমান পার্ট ২, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুরে ভোট গ্রহন। অষ্টম দফায় ভোট ২৯ এপ্রিল। মোট ৩৫টি আসনে ভোট হবে। মালদহ ২, মুর্শিদাবাদ ২, বীরভূম, কলকাতা উত্তরে ভোট গ্রহণ হবে।

কলকাতায় ভোট কবে

কলকাতায় ভোট কবে

শহর কলকাতায় ২ দফায় ভোট গ্রহণ হবে এবার। উত্তর কলকাতায় এক দফায় ভোট হবে আর দক্ষিণ কলকাতায় আরও এক দফায় ভোট হবে। উত্তর কলকাতায় ভোট হবে ২৬ এপ্রিল। সপ্তম দফায়। আর দক্ষিণ কলকাতা ভোট হবে অষ্টম দফায়। ২৯ এপ্রিল। হঠাৎ করে কলকাতায় ২ দফায় ভোট ঘোষণা অন্য উদ্দেশ্য দেখছে রাজনৈতিক মহল। একেবারে সুপরিকল্পিত অঙ্ক কষে ভোটের দফা ঘোষণা করা হয়েছে। এমনই মনে করা হচ্ছে।

নিউ নর্মাল ভোট

নিউ নর্মাল ভোট

করোনা মহামারীর মধ্যে এবার ভোটও হবে নিউ নর্মাল। করোনা বিধি মেনে সব ভোট কর্নীদের টিকাকরণ করা হবে। অনলাইনে মনোনয়ন নেওয়া হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়ানো হল রাজ্যের বুথের সংখ্যা। ৭৭ হাজার থেকে বেড়ে হয়েছে ১,০১,৯১৬। করোনা পরিস্থিতির কারণে সকর্ত হয়ে কাজ করবে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। অনলাইনে জমা নেওয়া হবে মনোনয়ন পত্র। ৫ জনের বেশি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে পারবেন না। সব ভোট কেন্দ্র একতলায় করতে হবে। করোনার কথা মাথায় রেখে ১ ঘণ্টা বাড়ানো হয়েছে ভোটদানের সময়। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিশেষ পুলিশ অবজারভার বিবেক দুবে, মৃণাল দাস। সিসিটিভির নজরদারিতে হবে ভোট। রোড শোেয়র ক্ষেত্রে সর্বোচ্চ ৫টির বেশি গাড়ির অনুমতি দেওয়া হবে না

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+