Weather Update: রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভাইফোঁটা থেকে আবহাওয়ায় বড় বদল
Weather Update: আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ায় ব্যাপক রদবদলের সম্ভাবনা। শুক্র ও শনিবার ফের বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি (Light Rain) হতে পারে। সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও। রবিবার থেকে ফের আবহাওয়ার উন্নতির (Weather Forecast) সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, কালীপুজো পেরোলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি এখনই কমছে না। এখনও পর্যন্ত শীতেরও কোনওরকম দেখা মেলেনি। তবে নভেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিকে তাপমাত্রার পারদ নামতে পারে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরে ও রাতের দিকে শীতের আমেজ অনুভূত হলেও কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় তাপমাত্রার পারদ নামবে আরও ৪-৫ দিন পর থেকে।

তবে শুক্রবার, নভেম্বরের প্রথম দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Office)। এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে।
দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির (Thunderstorms) সম্ভাবনাও রয়েছে। তবে আপাতত কোথাও বৃষ্টির কোনও সতর্কতা জারি হয়নি। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। মান্নার উপসাগরের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে সপ্তাহান্তে দেশের দক্ষিণ প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির আশঙ্কা হাওয়া অফিসের।
এদিকে শীতের পথে বাধা হয়েছে উত্তর অসমের উপর ঘনীভূত ঘূর্ণাবর্ত। এর জেরে শুক্রবার থেকেই উত্তর-পূর্বে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রবিবার ভাইফোঁটা থেকে বদল হতে পারে আবহাওয়ায়। সেদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে।












Click it and Unblock the Notifications