Weather Report: কালীপুজোর আগে বঙ্গে ঘূর্ণিঝড় 'দানা'! জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
Weather Report: বর্ষা বিদায় নিলেও বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। কালীপুজোর আগেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। গভীর নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়েও (Cyclone Alert)। বাংলার উপকূলে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। যার জেরে রাজ্যের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস (Thunderstorms Prediction)।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় রয়েছে একনাগাড়ে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গও (North Bengal Rain Alert)। শনিবার থেকে ২৪ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রার খুব একটা হেরফের নাও হতে পারে।
কলকাতার তাপমাত্রাতেও (Kolkata Temperature) তেমন একটা বদল হবে না। কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রির মধ্যেই থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। প্রধানত শুষ্ক আবহাওয়া ও আকাশ মেঘলা থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ থাকবে।
এদিকে কালীপুজোর আগেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে (Cyclone alert in Bay of Bengal) পরিণত হওয়ার আশঙ্কা। মৌসম ভবন জানিয়েছে, আগামী সপ্তাহেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
পাশাপাশি এও জানানো হয়েছে ঘূর্ণিঝড় হলে তা ওড়িশা ও বাংলাদেশের বরিশালের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগরে পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে দানা (Cyclone Dana)। যা নাম দিয়েছে কাতার। ইতিমধ্যে গভীর নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications