RG Kar Hospital: পুলিশি অনুমতি ছাড়াই নবান্ন অভিযান! হাইকোর্টে বড় আশঙ্কা, হস্তক্ষেপ চাইল রাজ্য
RG Kar Hospital Doctor Rape-Death Case: আরজি কর কাণ্ডে তোলপাড় দেশ! বিচারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা। এই অবস্থায় আগামী মঙ্গলবার অর্থাৎ ২৭ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। 'ছাত্র সমাজে'র নামে এই অভিযানের ডাক দেওয়া হয়।
আর তা ঠেকাতেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। রাজ্যের দাবি, আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে দাবি রাজ্য সরকারের। আর এজন্য পুলিশের কোনও অনুমতি নেওয়া হয়নি। আর সেই কর্মসূচি বাতিলের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার (RG Kar Hospital Doctor Rape-Death Case) ।

আবেদনে রাজ্য সরকার জানায়, এই অবস্থায় আদালতের থেকে নির্দেশ প্রয়োজন। আজ বৃহস্পতিবার সেই আবেদন জানানো হয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে। সেই মতো বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামীকাল শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে কর্মসূচি নিয়ে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় সেদিকে নজর সবার।
তবে এদিন সওয়াল জবাবে এই ইস্যুতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আদালতে সামনে তুলে ধরে রাজ্যের আইনজীবী। বলেন, ছাত্র সমাজের নামে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন পোস্টার-ব্যানার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ভাইরাল করা হচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ-সহ আরজি কর-কাণ্ডে একাধিক দাবির উল্লেখ রিয়েছে। কিন্তু এজন্য কোনও অনুমতি পুলিশের কাছ থেকে নেওয়া হয়নি বলে আদালতে সওয়াল রাজ্যের।
শুধু তাই নয়, আইনজীবীর আশঙ্কা, এই কর্মসূচিতে বিরোধী বিনভিন্ন দলের রাজনৈতিক নেতারাও যোগ দিতে পারে। ফলে আগামী ২৭ তারিখ ব্যাপক গন্ডোগলের আশঙ্কা আদালতে জানান রাজ্যের আইনজীবী। একই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়েও আশঙ্কা প্রকাশ।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (West Bengal LOP) আরজি করের প্রতিবাদে ময়দানে নবামার ডাকা দেন। কোনও রাজনৈতিক দলের পতাকা নয়, জাতীয় পতাকা হাতে রাস্তায় নামার ডাক দেন। বিশেষ করে ছাত্র সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে পথে নেমে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দেন। আর এই অভিযান ঘিরেই জাবতীয় আশঙ্কা তৈরি হচ্ছে।












Click it and Unblock the Notifications