গড়িয়াহাটে দুর্ঘটনা, বেপরোয়া বাস উঠে গেল ফুটপাথে
নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে বেসরকারি বাস। গড়িয়াহাটে বেপরোয়া বাসের দৌরাত্মে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়িও। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে বেসরকারি বাস। গড়িয়াহাটে বেপরোয়া বাসের দৌরাত্মে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়িও। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

গড়িয়াহাটে বেপরোয়া বাস
পালবাজার থেকে রামনগরের দিকে যাচ্ছিল এক নম্বর রুটের বেসরকারি বাসটি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ দুটি বাস রেষারেষি করছিল। গড়িয়াহাট মার্কেটের কাছে গিয়ে এক নম্বর রুটের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং-এ ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায়।

ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি গাড়ি
বেলা একটা নাগাদ হওয়া এই দুর্ঘটনার সময় রাস্তার ধারে বেশ কয়েকটি গাড়ি পার্ক করা ছিল। গাড়িগুলির সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি মোটরবাইকও।

রেলিং ভেঙে ক্ষতিগ্রস্ত দোকান
রাস্তার রেলিং ভেঙে গাড়িটি ফুটপাথে উঠে যাওয়ায় বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিপূরণের দাবি জানাতে থাকেন ক্ষতিগ্রস্ত দোকানদাররা।

পুলিশি তৎপরতা
বাসের ধাক্কায় বেশ কয়েকজন মানুষও জখম হন। একটি শনি মন্দিরও ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয় বাস চালককে।

খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ
পুলিশের প্রাথমিক অনুমান, রেষারেষির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
এছাড়াও আরও দুটি দুর্ঘটনা ঘটে। এদিন সকালে বিধাননগরের লাবনীতে সরকারি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় সাইকেল আারোহী বছর চারেকের এক শিশু। মা উড়ালপুলে মোটরবাইক ধাক্কা মারে একটি গাড়িকে। পরে পুলিশ এবং রেকার ভ্যান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications