স্ট্যান্ড করা বাইক! রাস্তার ধারে যুবকের দেহ ঘিরে রহস্য বাঁশদ্রোণীতে

সাত সকালে রাস্তার ধারে দুই যুবককে পড়ে থাকতে দেখে বাঁশদ্রোণী থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। দুই যুবককে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশের অনুমান দুর্ঘটনা। যদিও মৃত যুবকের পরিবার দুর্ঘটনার তত্ত্ব মানতে নারাজ। পরিবারের তরফে বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের।

বাঁশদ্রোণী নতুন বাজারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই যুবক। রাস্তার ধারেই বাইক রয়েছে দাঁড় করানো অবস্থায়। এই দৃশ্যতেই সন্দেহে মৃত যুবক বিশ্বজিৎ হালদারের পরিবার। তাঁদের অভিযোগ, বেশ কিছু দিন ধরে ফোনে বাদানুবাদ হত বিশ্বজিতের। এদিন শেষবার ফোনে কার সঙ্গে কথা হয়েছে, সেইতথ্য খতিয়ে দেখার জন্য বিশ্বজিতের পরিবারের তরফে দাবি করা হয়েছে। এছাড়াও পরিবারের দাবি, যে ধরনের আঘাত পথ দুর্ঘটনা হলে হয়, তার থেকে অন্য ধরনের ছিল আঘাত।

পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনা। তবে মৃতের যে বন্ধু হাসপাতালে ভর্তি রয়েছে, তার বয়ানের ওপরও অনেক কিছুই নির্ভর করছে । তবে অভিযোগের সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে বাঁশদ্রোণী থানা সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+