অভিজাত বহুতলে বৃদ্ধের রহস্য মৃত্যু! চাঞ্চল্য বালিগঞ্জ প্লেসে
বালিগঞ্জ প্লেসের অভিজাত বহুতলে বৃদ্ধের রহস্য মৃত্যু। বন্ধ ঘরের দরজা ভেঙে দেহ উদ্ধার। মৃতের নাম শুভ্রজিত রায়।
বালিগঞ্জ প্লেসের অভিজাত বহুতলে বৃদ্ধের রহস্য মৃত্যু। বন্ধ ঘরের দরজা ভেঙে দেহ উদ্ধার। মৃতের নাম শুভ্রজিত রায়। ওই বৃদ্ধ বহুতলের ৪ তলায়
একাই থাকতেন। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে বহুতলের সিসিটিভি
ফুটেজ।

গড়িয়াহাট থানা এলাকার অভিজাত বালিগঞ্জ প্লেস এলাকার তরুলতা আবাসন। এখানকারই বহুতলের চারতলায় একাই থাকতেন বছর সত্তরের শুভ্রজিত রায়। সূত্রের খবর অনুযায়ী, বুধবার রাত সাড়ে দশটা পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে গড়িয়াহাট থানার পুলিশ যায়। দেখা যায় ল্যাচ দিয়ে বন্ধ করা রয়েছে দরজা। এই ধরনের দরজায় বারবার ধাক্কা দিয়েও সাড়া পাওয়া যায়নি। এরপর পুলিশকর্মীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে বৃদ্ধের দেহ উদ্ধার করেন।
পুলিশকর্মীরাই দেহ এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানেই শুভ্রজিত রায়কে মৃত বলে ঘোষণা করা হয়। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। পারিপাশ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন তদন্তকারীরা।
বৃদ্ধ বাড়িতে একা থাকলেও, কোনও বহিরাগত বাড়িতে এসেছিল কিনা তা দেখতে বহুতলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের তরফে গড়িয়াহাট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি সম্পর্কে স্পষ্টচ ধারনা পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications