মাঝ গঙ্গায় জাহাজ ডুবি ক্ষতিগ্রস্থ বহু
মাঝ গঙ্গায় দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্থ বহু
মহেশতলার কাছে মাঝ গঙ্গায় দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্থ বহু। ডুবে যাওয়া বাংলাদেশী জাহাজটির উদ্ধারের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার আকরার কাছে কলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে বাংলাদেশী 'এমভি মমতাময়ী মা' নামের ওই জাহাজের ধাক্কা লাগে। এতে বাংলাদেশি জাহাজটিই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রিভার ট্রাফিক পুলিশ। বাংলাদেশি জাহাজটিকে উদ্ধার কাজ চালাচ্ছে তারা। পাশাপাশি, ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্জয় মোকাবিলা বাহিনীও।
জানা গিয়েছে, বাংলাদেশ থেকে আসা জাহাজটি সিএসসির ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল। এর ঠিক উল্টো দিক দিয়ে যাচ্ছিল পোর্ট ট্রাস্টের জাহাজটি। তবে কিভাবে এই মুখোমুখি সংঘর্ষ হলো তার তদন্ত শুরু করেছে পোর্ট ট্রাস্ট।












Click it and Unblock the Notifications