আরও দুই জুনিয়র ডাক্তার অনশনে, ধর্মতলায় মানব বন্ধন

ধর্মতলার অনশন মঞ্চে জুনিয়র চিকিৎসকদের উচ্ছ্বাস। কলকাতা হাইকোর্টের রায়ে নবান্নের ভূমিকাও ফের প্রশ্নের মুখে। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পুজোর কার্নিভাল চলছে। অন্য দিকে অনশন মঞ্চ ঘিরে জুনিয়র ডাক্তাররা নতুন উদ্যোমে আন্দোলনে রয়েছেন।

অনশন মঞ্চকে সামনে রেখে মানব বন্ধন কর্মসূচির ডাক দিয়েছিল জুনিয়র চিকিৎসকদের সংগঠন। মঙ্গলবার বিকেলের পর জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে ফের বার্তা দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে অনশনে যোগ দিলেন আরও দুই জুনিয়র চিকিৎসক। ধর্মতলার অনশন মঞ্চে এখন অনশনকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত জন। এছাড়াও উত্তরবঙ্গেও জুনিয়র চিকিৎসকরা অনশন আন্দোলন করছেন।

স্পন্দন চৌধুরী ও রুমেলিকা কুমার নামে এক দুই জুনিয়র চিকিৎসক অনশন আন্দোলনে এদিন যোগ দিলেন। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার স্পন্দন চৌধুরী। রুমেলিকা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব হাইজিনের জুনিয়র ডাক্তার। এই আন্দোলন চলবে। আগামী দিনে এই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে। এই কথাই বলা হল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে।

১১ তম দিনে এই অনশন আন্দোলন পড়েছে। ২৪০ ঘণ্টা পেরিয়ে গিয়েছে আন্দোলন। ১০ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন। রাজ্য সরকারের সঙ্গে সিনিয়র চিকিৎসকরা আলোচনায় বসেছিলেন৷ কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ কোনও প্রতিশ্রুতি পাওয়া যায়নি। সিনিয়র চিকিৎসকরাও জুনিয়র চিকিৎসকদের পাশে আছেন। তাঁরা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের শরীর - স্বাস্থ্য নিয়ে যথেষ্ঠ চিন্তায়।

জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে এদিন মানব বন্ধনের ডাক দেওয়া হয়েছিল। ধর্মতলাকে কেন্দ্র করে চার দিকের রাস্তাতেই মানব বন্ধন দেখতে পাওয়া যায়। সরকারের মৌখিক আশ্বাসে আন্দোলন তোলা সম্ভব নয়৷ এই কথা বার বার জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+