Hunger Strike of Junior Doctors: অনশনে আরও দুই চিকিৎসক, চাপ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর
Hunger Strike of Junior Doctors: আরও তীব্র হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন! অনশন শুরু করলেন আরও দুই চিকিৎসক। শুক্রবার রাত থেকে অনশন শুরু করেছেন তাঁরা। ফলে অনশনকারীর সংখ্যা বেড়ে হল আট। অন্যদিকে প্রথমদিন থেকে সাধারণ মানুষ চিকিৎসকদের আন্দোলনে পাশে রয়েছে।
আর সেদিকে তাকিয়ে একাদশীর দিন একবেলা অরন্ধনের ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। আরজি করে জুনিয়র (RG Kar Hospital Doctor Death) চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার দুমাস পেরিয়ে গিয়েছে। এখনও বিচার অধরা। এই অবস্থায় বিচার সহ ১০ দফা দাবিতে গত কয়েকদিন ধরে লাগাতার কর্মবিরতি চালাচ্ছেন ছ'জন জুনিয়র ডাক্তার (Hunger Strike of Junior Doctors) ।

কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র তাঁরা। আরজি করে তরফে অনিকেত মাহাতো অনশনে যোগ দিলেও তিনি অসুস্থ হয়ে পড়েন। কার্যত আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা কিছটা তাঁর স্থিতিশীল হলেও এখনও উদ্বেগ কাটেনি।
টানা অনশনে অসুস্থ হয়ে পড়ছেন বাকিরাও। এই অবস্থায় শুক্রবার রাত থেকে আরও দুই জন জুনিয়র ডাক্তার আমরণ অনশন শুরু করলেন। এমনটাই জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট'-এর তরফে। ওই দুজন হল পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই। দুজনই শিশুমঙ্গল হাসপাতালের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে।
দুই অনশনকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার যতদিন না পর্যন্ত দাবি মানছে আন্দোলন থেকে সরে আসার কোনও প্রশ্ন নেই। আগামীদিনে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই'য়ের। এমনকি এভাবেও জীবনকে বাজি রাখবেন বলেও জানান তাঁরা।
ইতিমধ্যে জুনিয়রদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। প্রত্যেকদিনই দুই জন করে চিকিৎসক সকাল থেকে রাত পর্যন্ত প্রতীকী অনশন করছেন। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও চলছে আন্দোলন। সেখানেও অভয়ার বিচার এবং ১০ দফা দাবিতে অনশন করছেন দুই চিকিৎসক।
এই অবস্থায় অনশন তোলার আবেদন জানিয়ে নবান্নের তরফে মেইল করা হয়েছে। একই সঙ্গে রাজ্যের তরফে হাসপাতালগুলিতে নেওয়া উদ্যোগের স্টেটাস রিপোর্ট দেওয়া হয় চিকিৎসকদের। পাশাপাশি ঠিক কত টাকা বরাদ্দ সেই তথ্যও দেওয়া হয়। যদিও তা মানতে নারাজ জুনিয়র চিকিৎসকরা। এই অবস্থায় কবে মিলবে জুটিলতা (Hunger Strike of Junior Doctors) ? তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।












Click it and Unblock the Notifications