যতকাণ্ড দক্ষিণ কলকাতায়! এবার এই ব্রিজ নিয়ে আতঙ্কে বিস্তীর্ণ অংশের মানুষ, দেখুন ভিডিও
ফের ব্রিজ বিপত্তি দক্ষিণ কলকাতায়। টালিগঞ্জ থেকে করুণাময়ীর সংযোগকারী ব্রিজটির মধ্যের কিছু অংশ শনিবার বসে যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
ফের ব্রিজ বিপত্তি দক্ষিণ কলকাতায়। টালিগঞ্জ থেকে করুণাময়ীর সংযোগকারী ব্রিজটির মধ্যের কিছু অংশ শনিবার বসে যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। পরে ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কেএমডিএ-র আধিকারিকরা ঘটনাস্থলে যান। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁরা।

ব্রিজ বিপর্যয় যেন পিছু ছাড়ছে না। আর বিপর্যয়ের মধ্যে বেহালা, ঠাকুরপুকুরের বিস্তীর্ণ অংশের মানুষ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সকাল থেকে টালিগঞ্জ ও করুণাময়ীর মধ্যেকার ব্রিজের মধ্যের কিছু অংশ বসে যেতে দেখেন। দুপুরের পর এই অংশ আরও বসে যায় বলে অভিযোগ।
খবর পেয়েই ঘটনাস্থলে যান ব্রিজের দায়িত্বপ্রাপ্ত কেএমডিএ-র আধিকারিকরা। লোহার পাত দিয়ে জায়গাটি ঢেকে দেওয়া হয়। ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। কেএমডিএ সূত্রে খবর, এক্সপ্যানশন জয়েন্টে সমস্যার কারণে এই পরিস্থিতি। ম্যাস্টিক ক্র্যাক করে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। খুব তাড়াতাড়ি এই ব্রিজ সারিয়ে তোলা হবে। আশ্বস্ত করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিমও।
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকে বেহালা, ঠাকুরপুকুরে বিস্তীর্ণ অংশের মানুষের যাতায়াতের অন্যতম সংযোগকারী রাস্তার মধ্যে পড়ে টালিগঞ্জ-করুণাময়ীর ব্রিজটি। ফলে ব্রিজ বসে যাওয়ার খবরে আতঙ্ক তৈরি হয় পথচারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।












Click it and Unblock the Notifications