(ছবি) শিয়ালদহ স্টেশনে ট্রেনের ধাক্কা, ২টি বগি লাইনচ্যুত
কলকাতা, ১২ জুলাই : মুম্বইয়ের পর এবার কলকাতায় প্ল্যাটফর্মে ঢোকার সময়ে দুর্ঘটনার মুখে পড়ল লোকাল ট্রেন।
এদিন ভোর সাড়ে চারটের আশেপাশে শিয়ালদহ দক্ষিণ শাখার ১০ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময়ে লোকাল ট্রেনটি প্ল্যাটফর্মে ধাক্কা মারার পর দুটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। জানা গিয়েছে, ট্রেনটির সামনে দিকের অংশ প্ল্যাটফর্মে ধাক্কা মারে।
অত ভোরে কোনও যাত্রী প্ল্যাটফর্মে না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা মানতে নারাজ রেল কর্তৃপক্ষ দোষ চাপিয়েছেন চালকের উপরেই।
এই ঘটনায় অবশ্য প্রতিদিনের পরিষেবায় কোনও ছেদ পড়েনি। একেবারে স্বাভাবিক রয়েছে দক্ষিণ শাখার রেল পরিষেবা। আসুন নিচের স্লাইডে দেখে নিন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ছবি।

শিয়ালদহ স্টেশন
গত মাসের শেষের দিকে ২৮ জুন মুম্বইয়ে একটি লোকাল ট্রেন যাত্রী নিয়ে স্টেশনে ঢোকার সময়ে প্ল্যাটফর্মে উঠে যায়।

শিয়ালদহ স্টেশন
এদিন শিয়ালদহ স্টেশনে ভোরের ঘটনা ঘটায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মুম্বইয়ের চার্চগেট স্টেশনের লোকাল ট্রেনটির প্ল্যাটফর্মে ওঠার ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন।

শিয়ালদহ স্টেশন
খবর পাওয়ার পরই রেলের ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে কর্মীরা বিপর্যস্ত দুটি রেল কোচকে সরিয়ে মেরামতির কাজ শুরু করেন।

শিয়ালদহ স্টেশন
এদিন ভোরে ট্রেনটি প্ল্যাটফর্মে ওঠেনি তবে সামনের অংশ গিয়ে সোজাসুজি ধাক্কা মারায় সামনের দিকের কামরা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications