শহরের হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ! ক্যানসার না হলেও ক্যানসারের চিকিৎসা, মৃত্যু বৃদ্ধের

কলকাতার বেসরকারি হাসপাতালে বৃদ্ধের চিকিৎসায় গুরুতর গাফিলতির অভিযোগ।

কলকাতার বেসরকারি হাসপাতালে বৃদ্ধের চিকিৎসায় গুরুতর গাফিলতির অভিযোগ। নিউটাউনের বাসিন্দা অশোক দিওয়ান নামে ওই বৃদ্ধির পরিবারের অভিযোগ, ক্যানসার না হলেও ক্যানসারের চিকিৎসা করিয়েছে কলকাতার ওই বেসরকারি হাসপাতাল। যদিও ওই নামী হাসপাতালে তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, নিয়ম মেনে চিকিৎসা করানো হয়েছে।

পায়ে চোটের পর চিকিৎসা শুরু

পায়ে চোটের পর চিকিৎসা শুরু

জানা গিয়েছে, গতবছরের জুলাইয়ে পায়ে চোট পেয়েছিলেন অশোক দিওয়ান।

বেসরকারি হাসপাতালে চিকিৎসা

বেসরকারি হাসপাতালে চিকিৎসা

শহরের নামী বেসরকারি হাসপাতালের আউটডোরে দেখান তিনি। চিকিৎসকের পরামর্শ মতো এমআরআই করানো হয়। পরিবার সূত্রে দাবি, রিপোর্ট দেখে চিকিৎসক জানান ব্রেন ক্যানসারের লাস্ট স্টেজ। সেই মতো চিকিৎসাও শুরু হয়ে যায়।

বায়োপসি ছাড়াই ক্যানসারের চিকিৎসা

বায়োপসি ছাড়াই ক্যানসারের চিকিৎসা

পরিবার সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে বায়োপসি ছাড়াও ক্যানসারের চিকিৎসা শুরু হয়ে যায়। ভর্তি করানো হয় সেই হাসপাতালেই। এরই মধ্যে চিকিৎসার বিল হয়ে যায় ৬০ লক্ষ টাকা। ৩৫ লক্ষ টাকা মেটানো হয় পরিবারের তরফে।

হাসপাতালের ভূমিকায় সন্দেহ

হাসপাতালের ভূমিকায় সন্দেহ

জানা গিয়েছে চিকিৎসা চলাকালীন হাসপাতালে ভূমিকায় সন্দেহ দেখা দেয় পরিবারের। রোগীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে সেই সন্দেহ আরও বাড়ে।

চিকিৎসা নিয়ে প্রশ্ন অন্য হাসপাতালের

চিকিৎসা নিয়ে প্রশ্ন অন্য হাসপাতালের

পরিবারের তরফে অন্য চিকিৎসকের পরামর্শ করা হয়। কিন্তু বায়োপসি ছাড়াই কীভাবে ক্যানসারের চিকিৎসা তা নিয়ে প্রশ্ন তোলেন অন্য চিকিৎসকরা। পরে চেন্নাইয়ের হাসপাতালে ২৬ ডিসেম্বর মৃত্যু হয় অশোর দিওয়ানের।

পরিবারের তরফে স্বাস্থ্য কমিশনে অভিযোগ

পরিবারের তরফে স্বাস্থ্য কমিশনে অভিযোগ

পরিবারের তরফে স্বাস্থ্য কমিশন এবং মেডিক্যাল কাউন্সিলে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি

ওই নামী হাসপাতালে তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, নিয়ম মেনে চিকিৎসা করানো হয়েছে।

( ছবি সৌজন্য: ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+