'গেরুয়া' গান গাওয়াতেই অনুষ্ঠান বাতিল অরিজিতের? বিরোধীদের অভিযোগে কী বলছে তৃণমূল

'গেরুয়া' গান গাওয়াতেই অনুষ্ঠান বাতিল অরিজিতের? বিরোধীদের অভিযোগে কী বলছে তৃণমূল

চলচিত্র উৎসবের মঞ্চে গেরুয়া গান গেয়েছিলেন অরিজিত সিং! আর এরপরেই ইকো পার্কে তাঁর অনুষ্ঠান বাতিল। আর তা নিয়েই উত্তাল রাজ্য-রাজনীতি। এই বিষয়ে কড়া ভাষায় শাসকদল তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি সহ বিরোধী শিবির। বিরোধীদের দাবি গেরুয়া গানের নাকি খেসারত দিতে হচ্ছে অরিজিতকে। যদিও এই বিতর্কে মুখ খুলল তৃণমূল। এমনকি কেন বাতিল অরিজিতের অনুষ্ঠান তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ফিরহাদ হাকিমও।

কি বলছে বিরোধীরা

কি বলছে বিরোধীরা

আগামী ফেব্রুয়ারি মাসে ইকো পার্কে অরিজিত সিংয়ের অনুষ্ঠান রয়েছে। ইতিমধ্যে টিকিট বিক্রি প্রায় শেষ। আর এর মধ্যেই নাকি ইকো পার্কে অরিজিতের অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে বলে জল্পনা তৈরি হয়। আর মুখ্যমন্ত্রীর সামনে রঙ দ্য গেরুয়া গান গাওয়ার কারণেই নাকি এই সিদ্ধান্ত। যা নিয়ে রীতিমত শাসকের উপর চাপ বাড়াতে থাকে বিজেপি-সিপিএম। ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বাংলার শিল্প-সাহিত্যকে ধ্বংস করছে তৃণমূল। তাঁদের কথা মতো না চললেও অনুষ্ঠান বাতিল করে দেওয়া হচ্ছে। এমনকি শিল্প-শিল্পী আজকের দিনে রাজনীতির শিকার হচ্ছে বলেও আক্রমণ শানান সেলিম। তাঁর দাবি, সমস্ত কর্মসূচি এখন হয়ে গিয়েছে দলীয়। মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী সরকারি কর্মসূচীতে দলের কথা তুলে ধরেন বলেও আক্রমণ বাম নেতার।

 তীব্র আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ

তীব্র আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ

আর তা নিয়ে রীতিমত অস্বস্তি বাড়তে থাকে শাসক তৃণমূলের। আর এই অবস্থায় অনুষ্ঠান বাতিল নিয়ে সেলিম এবং দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, আগেই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল। না জেনেই ওনারা কথা বলছেন বলেও আক্রমণ তৃণমূল নেতার। তাঁর কথায়, অরিজিৎ ১৫ ডিসেম্বর 'গেরুয়া' গেয়েছেন। অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা ৮ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮ ডিসেম্বর। তাহলে 'গেরুয়া' যুক্তি আসে কী করে?' এমনকি সলমন খানের অনুষ্ঠান ছিল। সেটিও বাতিল হয়েছে বলে জানিয়েছেন কুণাল।

জি ২০ সম্মেলন তত্ত্ব ফিরহাদের

জি ২০ সম্মেলন তত্ত্ব ফিরহাদের

তবে অনুষ্ঠান গেরুয়া গানের জন্য অনুষ্ঠান বাতিল হবে এমন ছোট মন নয় বলে দাবি ফিরহাদ হাকিমের। তাঁর মতে, জি ২০ সম্মেলন রয়েছে। আর সেই কারণে ইকো পার্কের সব সব শো বাতিল করা হয়েছে বলে দাবি মেয়রের। তবে এই অনুষ্ঠানের জন্য আগে থেকে কোনও হিডকোর অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। ফলে অযথা বিরোধীরা রাজনীতি করছেন বলেও মন্তব্য করেছেন ফিরহাদ।

অনুষ্ঠান হবে অ্যাকোয়াটিকাতে

অনুষ্ঠান হবে অ্যাকোয়াটিকাতে

আর এই বিতর্কের মধ্যেই আজ বৃহস্পতিবার অ্যাকোয়াটিকার পার্ক ঘুরে দেখেন অরিজিত সিংয়ের টিমের সদস্যরা। প্রায় তিন ঘন্টা ধরে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হয়। নিরাপত্তা, ভিড় সহ একাধিক বিষয়ে পর্যালোচনা করেন টিমের সদস্যরা। আর তা শেষে অ্যাকোয়াটিকার বিশাল মাঠেই অরিজিত সিং্যের অনুষ্ঠান হবে বলে খবর। যদিও এই বিষয়ে টিমের তরফে কিছু জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+